আমাদের আজকের আলোচনার বিষয়ঃ সাঁজোয়া,আর্টলারি ও রেজিমেন্ট। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।
সাঁজোয়া,আর্টলারি ও রেজিমেন্ট

সাঁজোয়া
কর্নেল বখতিয়ারের নেতৃত্বে সাঁজোয়া সৈন্যরা শত্রু ট্যাংকের বিরুদ্ধে তাদের ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে এবং আমাদের নিজস্ব পদাতিক বাহিনীর সহায়তায় তাদের যোগ্যতা প্রদর্শন করেছে। অস্ত্রশস্ত্র ও সংখ্যায় নগণ্য হয়েও তারা বরাবর সাহসিকতার সাথে শত্রুর অত্যাধুনিক ট্যাংকের মোকাবেলা করেছে এবং উন্নত, কৌশলের মাধ্যমে তারা শত্রুর সাঁজোয়া বাহিনীকে কোণঠাসা করে রেখেছে।
আর্টিলারি
আর্টিলারি ব্রিগেডিয়ার এসএসএ কাসিম ছিলেন আমার আর্টিলারি কমান্ডার। তিনি ছিলেন একজন দক্ষ গানার এবং অগ্রবর্তী সৈনাদের পরিদর্শনের সময় তিনি সবসময় আমার সঙ্গী হতেন। পশ্চিম পাকিস্তান থেকে বিমানযোগে আসার কারণে আমাদের আর্টিলারি ফরমেশন এবং ইউনিটগুলো তাদের ভারী অস্ত্রগুলো। নিয়ে আসতে পারে নি।
এ বাস্তব অসুবিধার মুখে ব্রিগেডিয়ার কাসিম প্রাঙ গানগুলোর সম্ভব সর্বোচ্চ সদ্ব্যবহার করেন। ডিভিশন ও ব্রিগেডগুলো ছিল তাদের কাজ-কর্মে প্রায় স্বাধীন। তবু তিনি তাদের গোলাবর্ষণ পরিকল্পনায় সমন্বয় সাধন করতেন এবং পরিকল্পনা চূড়ান্ত করতেন। এসব পরিকল্পনা যুদ্ধকালে কার্যকর সঠিক বলে প্রমাণিত হয়েছে।
৬ হালকা এএ রেজিমেন্ট
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল এই রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন। ঢাকায় ভারতীয় বিমান হামলার সময় কাসিম বরাবরই আশপাশে থাকতেন। যুদ্ধের পুরো সময় জুড়ে শত্রুবিমান এএ রেজিমেন্টের ওপর উপর্যুপরি হামলা চালিয়েছে।
কিন্তু আমাদের সাহসী গানাররা একেবারে নির্ভীকচিত্তে শত্রু বিমানের ওপর গোলাবর্ষণ করেছে। বিমান হামলার সময় আমি কোনো একটি গান পিটে। (বাংকারের যেখানে বিমান বিধ্বংসী কামান রাখা হয়) ছিলাম। ৬টি শত্রু বিমান আমাদের তিনটি গানপোস্টে হামলা চালায়। কামান চালকরা অত্যন্ত সাহস ও প্রত্যয়ের সাথে লড়াই করেন।
এ লড়াই প্রায় ১০ মিনিট স্থায়ী হয়। দুটি শত্রু বিমান ধ্বংস হয় এবং বাদবাকিগুলো পালিয়ে যায়। ১৬ই ডিসেম্বর এ রেজিমেন্ট শেষ বারের মতো একটি ভারতীয় বিমান ভূপাপিত করে। এ বিমানটি ছিল একটি বোমারু বিমান।

এ রেজিমেন্ট চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে। তারা ৩০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করেছে। সকল কৃতিত্বের দাবিদার হচ্ছেন আফজাল ও কাসিম। তারা ব্যক্তিগতভাবে রণনৈপুণ্যের পরিচয় দিয়েছেন এবং শত্রুকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দূরে রাখতে সক্ষম হয়েছেন।
