দারিদ্র্য দূর করে উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে হবে

আমাদের আজকের আলোচনা বিষয় –দারিদ্র্য দূর করে উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে হবে। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

দারিদ্র্য দূর করে উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে হবে

 

দারিদ্র্য দূর করে উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে হবে

 

উপনিবেশিক আমল থেকে চলে আসা বৈষম্য, শোষণ, বঞ্চনা ও নিপীড়ন এবং ‘৭৫-এর পর দীর্ঘ ২১ (একুশ) বছর ধরে জাতি বিরোধী গোষ্ঠীর দুঃশাসন ও লুটপাটের ফলশ্রুতিতে আমরা আজো দারিদ্রোর করাল গ্রাসে নিপতিত। ক্ষুধা-দারিদ্র্য-বেকারত্ব আমাদের নিত্যসঙ্গী।

এই দুঃসহ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। কারণ ভিক্ষুকের জাতির কোন মর্যাদা নেই। ভিক্ষুকের জাতির নেতা হওয়ার মধ্যে কোন গৌরব নেই।দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রথম ভাষণেই আমি ঘোষণা করেছি- কৃষি ও কৃষকের দেশ বাংলাদেশে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে কৃষিখাত।

কেননা আমরা জানি, কৃষক বাঁচলে দেখ বাঁচবে। এই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। গ্রামাঞ্চলে কৃষিনির্ভর শ্রমঘন শিল্প স্থাপন ও প্রসারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বিশ্ব বাস্তবতায় স্থানীয় শিল্প রক্ষা, প্রসার ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ অব্যাহত থাকবে।

 

দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নের জন্য আমরা ত্রিমুখী কর্মসূচী গ্রহণ করেছি। অর্থনীতি বিশেষত কৃষি ও শিল্পের প্রবৃদ্ধির হার বাড়ানো; মৌলিক সামাজিক সেবাখাত তথা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি সুবিধার সম্প্রসারণ এবং চরম দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প।

এই ত্রিমুখী উন্নয়নমূলক কাজে জনগণকে সংগঠিত ও সমবেত করার জন্য আজ আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের সংগঠন ও নেতা-কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে। ইতোমধ্যে জনগণ ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান এসব কাজে মূল্যবান অবদান রাখছে।আমরা আজকের এই কাউন্সিল মঞ্চ থেকে তাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

 

দারিদ্র্য দূর করে উন্নয়নের জোয়ার সৃষ্টি করতে হবে

 

এইসব দেশপ্রেমিক গণ-উদ্যোগ ও প্রচেষ্টাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য আওয়ামী লীগকে আজ এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায় থেকে পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সম্পদ সমাবেশ ও পরিকল্পনাসমূহ বাস্তবায়ন, কর্মকাণ্ড তদারকি ও দুর্নীতি-অপচয় রোধের জন্য গণ-উদ্যোগের কোন বিকল্প নেই। এই কাজে ভবিষ্যতে স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্রিয়াশীল করে সামাজিক আন্দোলন দাঁড় করাতে হবে।

Leave a Comment