পূর্ব পাক আওয়ামী লীগের কাউন্সিল সভা

আমাদের আজকের আলোচনা বিষয় –পূর্ব পাক আওয়ামী লীগের কাউন্সিল সভা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

পূর্ব পাক আওয়ামী লীগের কাউন্সিল সভা

 

পূর্ব পাক আওয়ামী লীগের কাউন্সিল সভা

 

২৯। সভাপতির নির্দেশ বা অনুমোদন ক্রমে সাধারণ সম্পাদক যে কোনও সময়ে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল। সভা আহ্বান করিতে পারিবেন। দ্বিবার্ষিক নির্বাচনী অধিবেশন ব্যতীত বৎসরে অন্ততঃ একবার পূর্ব পাল আওয়ামী লীগের কাউন্সিল-সভা অবশ্যই আহ্বান করিতে হইবে।

এতদ্ব্যতীত ন্যূনকল্পে ১০০ (একশত) সদস্যের স্বাক্ষর ও আলোচ্য বিষয় সম্বলিত রিকুইজিসন পত্র সাধারণ সম্পাদক বা সভাপতির নিকট দাখিল করিবার ৩০ দিনের মধ্যে সাধারণ সম্পাদক নিজে বা সভাপতির নির্দেশে কাউন্সিল-সভা আহ্বান করিতে বাধা থাকিবেন। ১৫০ (দেড়শত) জন সদস্য উপস্থিত হইলে কাউন্সিল-সভার কোরাম হইবে; কিন্তু মূলতুবী সভার জন্য কোন কোরামের প্রয়োজন হইবে না ।

৩০। (ক) উপরোক্ত যে কোন কাউন্সিল-সভায় সভাপতি এবং তাহার অনুপস্থিতিতে ক্রমিক মান অনুসারে সহ- সভাপতিত্রয় বা তাহাদের অনুপস্থিতিতে সদস্যদের যে কেহ নির্বাচিত হইয়া সভাপতিত্ব করিবেন । খ) রিকুইজিশন পত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে যদি সভাপতি বা সাধারণ সম্পাদক সভা আহ্বান না করেনতবে রিকুইজিশনকারী সদস্য ৩০ দিন পরে নিজেরাই ২১ দিনের নোটিশ দিয়া সভা আহ্বান করিতে পারিবেন।

 

৩১। ওয়ার্কিং কমিটির নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলের বিশেষ বা সাধারণ বা নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হইবে।

৩২। কাউন্সিলের বিশেষ বা সাধারণ অধিবেশনে সমস্ত জিলা বা সিটি আওয়ামী লীগ পূর্ব পাক আওয়ামী লীগের আমন্ত্রণ ক্রমে তাদের জিলা বা সিটি হইতে নির্বাচিত কাউন্সিলারের সমসংখ্যক ডেলিগেট পাঠাইতে পারিবেন। উক্ত ডেলিগেটগণ প্রত্যেকে ২, টাকা হারে চাঁদা প্রদান করিয়া উক্ত অধিবেশনে যোগদান করিতে পারিবেন এবং আলোচনায় অংশ গ্রহণ করিতে পারিবেন কিন্তু ভোট দিতে পারিবেন না। পূর্ব পাক আওয়ামী লীগের নির্বাচনী কাউন্সিল-সভায় নির্বাচিত, কো-অপ্ট করা বা মনোনীত কাউন্সিলারগণ ব্যতীত অন্য কোন লোক যোগদান বা অংশ গ্রহণ করিতে পারিবেন না ।

৩৩। কাউন্সিলের দ্বিবার্ষিক নির্বাচনী সভা, বার্ষিক সভা বা বিশেষ সভার জন্য ১৫ দিন ও জরুরী সভার জন্য ৭ দিনের নোটিশ দিতে হইবে। নোটিশে আলোচ্য বিষয় অবশ্যই উল্লেখ করিতে হইবে।

 

পূর্ব পাক আওয়ামী লীগের কাউন্সিল সভা

Leave a Comment