পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির কার্যাবলী ও ক্ষমতা

আমাদের আজকের আলোচনা বিষয় –পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির কার্যাবলী ও ক্ষমতা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির কার্যাবলী ও ক্ষমতা

 

পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির কার্যাবলী ও ক্ষমতা

 

৩৭। পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি নিম্নলিখিত কার্যাবলী সম্পন্ন ও ক্ষমতাসমূহ প্রয়োগ করিবে :-

ক) শাখা আওয়ামী লীগসমূহকে মঞ্জুরী প্রদান, বাতিল করা, পুনঃ নির্বাচনের ব্যবস্থা করা বা প্রয়োজন বোধে যে কোন শাখা কমিটি বাতিল করিয়া তদস্থলে এড-হক কমিটি স্থাপন করা এবং এড-হক কমিটি স্থাপনের তিন মাসের মধ্যে উক্ত শাখার নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় তিন মাস পরে এড-হক কমিটি বাতিল বলিয়া গণ্য হইবে ।

খ) পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল, ওয়ার্কিং কমিটি বা পূর্ব পাকিস্তান হইতে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিলের সদস্যপদ বা অন্য কোন কমিটি বা পার্লামেন্টারী বোর্ডের সদস্যপদ বা পূর্ব পাক আওয়ামী লীগের কোন কর্মকর্তার পদ শূন্য হইলে কো-অপশন বা মনোনয়ন দ্বারা পূরণ করা।

গ) পূর্ব পাক আওয়ামী লীগের আঞ্চলিক বা প্রাদেশিক পার্লামেন্টারী পার্টি বা উহার যে কোন সদস্য ও পূর্ব পাকিস্তান হইতে নির্বাচিত পাকিস্তানের কেন্দ্রীয় আইন সভা বা পরিষদে আওয়ামী লীগ দলীয় যে কোন সদস্যের প্রতি নিৰ্দ্দেশ, উপদেশ; ও নিয়ন্ত্রণাদেশ দেওয়ার ক্ষমতা পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির থাকিবে এবং উপরোক্ত সদস্যদের কেহ উহা অমান্য করিলে অথবা পূর্ব পাক আওয়ামী লীগ প্রতিষ্ঠানের নীতি ও উদ্দেশ্যের পরিপন্থী কোন কাজ করিলে পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি উক্ত পার্টি বা সদস্যের বিরুদ্ধে যে কোন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

 

ঘ) পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলে দাখিল করিবার উদ্দেশ্যে বার্ষিক আয় ব্যয়ের হিসাব প্রস্তুত ও পেশ করা ।

ঙ) ১০০ টাকার ঊর্ধ্বে যে কোন খরচের অনুমোদন করা।

চ) সাধারণ সম্পাদক কর্তৃক কর্মচারী নিয়োগ বা বরখাস্তের অনুমোদন করা।

ছ) পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির যে কোন সদস্য বিনা কারণে বা সন্তোষজনক কারণ ব্যতিরেকে ক্রমাগত ৪টি সাধারণ সভায় অনুপস্থিত থাকিলে তাহার নাম ওয়ার্কিং কমিটির তালিকা হইতে খারিজ করা। কিন্তু খারিজ করিবার পূর্বে উক্ত সদস্যকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সন্তোষজনক কারণ দর্শাইবার জন্য পোষ্টাল রেজিস্ট্রেশন যোগে নোটিশ প্রদান করিতে হইবে।

জ) ৩১ ধারা মতে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলের নির্বাচনী বা বিশেষ সাধারণ অধিবেশন আহ্বান ও তাহার তারিখ, স্থান ও আলোচ্য বিষয় নির্ধারণ করা।

ঝ) আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ করিবার তারিখ নির্ধারণ করা, বিভিন্ন শাখা সমিতির নির্বাচনের তারিখ ধার্য করা এবং পাকিস্তানের সেন্সাস অনুসারে ২২ (খ) ধারায় উল্লেখিত জনসংখ্যার ভিত্তিতে কোন জিলা বা সিটি হইতে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলের জন্য কত জন সদস্য নির্বাচিত হইবে উহা হিসাব করিয়া জিলা আওয়ামী লীগের নির্বাচনের পূর্বে উপযুক্ত নোটিশ দিয়া জানান।

 

পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির কার্যাবলী ও ক্ষমতা

 

ঞ) আবশ্যক বোধে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় সম্পাদকের কার্যাবলী নির্দ্ধারণ করা।

ট) পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ২২ ধারার (গ) উপধারা, ২৩ ধারা, ২৬ ধারা, ৩১ ধারা, ৩৬ ধারার (গ), (ঙ), (ছ), (জ), (ঞ), (ট), উপধারা, ৪০ ধারার (গ), (ঘ), (ঙ) উপধারা, ৪১ ধারার (ক), (খ), (গ), (ছ), (জ) উপধারা, ৫৯ ধারার (ক), (চ), (ছ), (জ), (ঝ), এবং (ঞ) উপধারা, ৬০ ধারা, ৬৭ ধারা, ৬৮ ধারা ও ৭১ ধারায় উল্লেখিত ক্ষমতা সমূহ আবশ্যক বোধে প্রয়োগ করিবে।

Leave a Comment