দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- গণসংযোগ এর ভূমিকা

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ গণসংযোগ এর ভূমিকা। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।

গণসংযোগ এর ভূমিকা

 

গণসংযোগ এর ভূমিকা

 

গণসংযোগ

জাতীয় পর্যায়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আমাদের সমস্যাকে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে তুলে ধরা। কিন্তু তথ্য মন্ত্রণালয় সে কাজে চরমভাবে ব্যর্থ হয়। টিক্কা সকল বিদেশি সাংবাদিককে বের করে দেওয়ায় তারা অতিরঞ্জিত রিপোর্ট প্রকাশ করতে থাকে।

আমি এ ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করি। আমার পিআরও সিদ্দিক সালিক। ছিল তরুণ ও অনভিজ্ঞ। সুতরাং আমি আন্তঃবাহিনী গণসংযোগ (আইএসপিআর) অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার আবদুল রহমান সিদ্দিকীর সহায়তা কামনা করি।

তিনিই ছিলেন জেনারেল হেডকোয়ার্টার্সের একমাত্র কর্মকর্তা যিনি নিয়মিত ঢাকা সফর করতেন। তিনি বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিকদের সাথে যোগাযোগ করতেন, তাদের সাথে বৈঠকের আয়োজন করতেন এবং এভাবে আমাদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করেন।

 

আমি বুঝতে পারছিলাম যে, জেনারেল হেডকোয়ার্টার্স থেকে তথ্য না পাওয়ায় তিনি অসুবিধার মুখোমুখি হচ্ছেন। সুতরাং আমরাই হয়ে উঠি তার একমাত্র ভরসা।

আমাদের সাথে তার যোগাযোগ, সংবাদপত্রের সাথে সম্পর্কোন্নয়নে আমার স্টাফকে দিকনির্দেশনা দান, তার সাংবাদিক সম্মেলন এবং স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের সাথে আমার যোগাযোগে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে।

 

গণসংযোগ এর ভূমিকা

 

কখনো কখনো সাংবাদিকরা অগ্রবর্তী অবস্থান পরিদর্শনকালে আমার সঙ্গী হতেন এবং গোলাগুলির মধ্যে পড়ে যেতেন। পাকিস্তানেও সাহসী সাংবাদিকদের অভাব ছিল না। হিলিতে আমার সফরকালে শত্রুর অবিরাম গোলাবর্ষণে জনাব সুবহানী প্রায় মরেই গিয়েছিলেন।

Leave a Comment