দলীয় শৃঙ্খলা

আমাদের আজকের আলোচনা বিষয় –দলীয় শৃঙ্খলা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

দলীয় শৃঙ্খলা

 

দলীয় শৃঙ্খলা

 

(১) দলীয়-শৃঙ্খলা রক্ষার জন্য চেয়ারম্যান একটি উপ-কমিটি নিয়োগ করিবেন। কার্যনির্বাহী বা কেন্দ্রীয় কমিটির সদস্য এই উপ-কমিটির সদস্য হইবেন।

(২) কোন সদস্য দলের আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচী, গঠনতন্ত্র, নিয়মাবলী ও দলের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ করিলে অর্থাৎ দলীয়-শৃঙ্খলা ভঙ্গ করিলে শৃঙ্খলা উপ-কমিটি সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে তদন্ত করিয়া শাস্তিমূলক ব্যবস্থাদি গ্রহণের জন্য চেয়ারম্যানের নিকট সুপারিশ করিবে।

(৩) শৃঙ্খলা সম্পর্কিত উপ-কমিটি কোন সদস্যের বিরুদ্ধে দলীয়-শৃঙ্খলাভঙ্গের ও অসদাচরণের অভিযোগ সরাসরি গ্রহণ করিতে পারিবে।

(৪) চেয়ারম্যানের নিকট যে কোন শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপীল করা যাইবে।

(৫) শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত সদস্যকে আত্মপক্ষ সমর্থনের জন্য অন্ততঃ পনরো দিন মেয়াদী কারণ দর্শাইবার লিখিত নোটিশ দিতে হইবে।

(৬) কোন সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শান্তি প্রদানের জন্য দলের নিয়তন যে কোন সংস্থা লিখিত অনুরোধপত্র জেলা কমিটির নিকট পাঠাইবে। জেলা কমিটি এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিয়া উক্ত বিষয় বিবেচনাপূর্বক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য শৃঙ্খলা উপ-কমিটির নিকট পাঠাইবে। তদ্ব্যতীত কোন প্রতিষ্ঠানের কোন সদস্যের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবশ্যকতা বোধ করিলে জেলা কমিটি স্বয়ং সিদ্ধান্ত জ্ঞাপন করিয়া বিষয়টি বিবেচনাপূর্বক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য শৃঙ্খলা উপ-কমিটির নিকট প্রেরণ করিবে।

(৭) শৃঙ্খলাভঙ্গমূলক কোন কাজ করিলে দলের কোন সংস্থা বা সংগঠন উহার অন্তর্ভুক্ত ও অধীনস্থ সদস্যকে সতর্ক করা, নিন্দা করা, এমনকি দল হইতে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে। এই ব্যাপারে ঊর্ধ্বতন সংস্থা বা কমিটির অনুমোদন গ্রহণ করিতে হইবে। তবে অনুমোদন না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকিবে। অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয়-শৃঙ্খলা উপ-কমিটির নিকট আপীল করা যাইবে।

(৮) গুরুতর শৃঙ্খলাভঙ্গ, দলের নীতি ও সিদ্ধান্ত না মানা, দলের পক্ষে ক্ষতিকর কার্যকলাপে নিযুক্ত থাকা প্রভৃতি অপরাধে কার্যনির্বাহী কমিটি উহার নিম্নস্তরের যে কোন কমিটি বাতিল করিতে পারে। কোন কমিটি এইভাবে বাতিল হইলে কার্যনির্বাহী কমিটি নূতন নির্বাচন পরিচালনা করিতে বা নূতন কমিটি মনোনীত করিতে পারিবে।

 

দলীয় শৃঙ্খলা

 

(৯) কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিকার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যস্ত থাকিবে।

(১০) যে কোন শাস্তি প্রদান ও মওকুফ করিবার ক্ষমতা চেয়ারম্যানের থাকিবে।

Leave a Comment