আমাদের আজকের আলোচনা বিষয় –পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল
![পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল](https://bn.historygoln.com/wp-content/uploads/2023/03/অসাংবিধানিক-ধারা-প্রতিক্রিয়ার-যুগ-6.jpg)
৮। নিম্নলিখিত নিয়মানুসারে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল গঠিত হইবে :-
(ক) প্রতি দুই বৎসর অন্তর জিলা আওয়ামী লীগসমূহ দ্বারা নির্দিষ্ট সংখ্যক নির্বাচিত কাউন্সিলার সমবায়ে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল গঠিত হইবে। জিলা আওয়ামী লীগ সমূহ পূর্ব পাক আওয়ামী-লীগের কর্মকর্তা নির্বাচনের উদ্দেশ্যে আহূত দ্বিবার্ষিক নির্বাচনী সভার নির্দিষ্ট তারিখের পূর্বে পূর্ব পাক আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক নির্দিষ্ট তারিখের মধ্যে, তাহাদের দ্বিবার্ষিক নির্বাচনী কাউন্সিল সভায় তাহাদের নিজস্ব কর্মকর্তা ও তাহাদের জিলা হইতে পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলের জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য নির্বাচন করিয়া তাহাদের পূর্ণ ঠিকানাসহ নামের তালিকা পূর্ব পাক আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে অবশ্যই প্রেরণ করিবে।
(খ) প্রত্যেক জিলা হইতে ৫০০০০ (পঞ্চাশ) হাজার জনসংখ্যার হারে একজন করিয়া পূর্ব পাক আওয়ামী-লীগের কাউন্সিল সদস্য নির্বাচিত হইবে। নগর (সিটি) আওয়ামী লীগ হইতে প্রতি ১৫ (পনর) হাজার জনসংখ্যায় একজন করিয়া পূর্ব পাক আওয়ামী-লীগ কাউন্সিলের সদস্য নির্বাচিত হইবে। ভগ্নাংশের বেলায় জিলাসমূহ প্রতি ২৫ (পঁচিশ) হাজার বা তদূর্ধ সংখ্যার জন্য একজন এবং নগর (সিটি) সমূহ প্রতি ৭ (সাড়ে সাত) হাজার বা তদূর্ধ সংখ্যার জন্য একজন কাউন্সিলার নির্বাচন করিবে।
(গ) কোন জিলা বা নগর (সিটি) আওয়ামী লীগ কোন কারণ বশতঃ যদি পূর্ব পাক আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে পূর্ব পাক আওয়ামী-লীগ কাউন্সিলের জন্য নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলার ও তাহাদের নিজস্ব কর্মকর্তা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ও নিয়মাবলী অনুসারে নির্বাচন করিতে না পারে তাহা হইলে পূর্ব পাক আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি উক্ত জিলা বা নগরের জন্য পূর্ব পাক আওয়ামী-লীগ কাউন্সিলের নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলার মনোনয়ন দান করিতে পারিবে।
(ঘ) উপরি উক্ত নির্বাচিত বা মনোনীত কাউন্সিলারগণ পূর্ব পাক আওয়ামী-লীগের কর্মকর্তা নির্বাচনের উদ্দেশ্যে আহূত দ্বিবার্ষিক নির্বাচনী সভার প্রথম অধিবেশনে পূর্ব পাক আওয়ামী-লীগের যে কোন শাখায় প্রাথমিক সদস্যভুক্ত ২৫(পঁচিশ) জন সদস্যকে কো-অপ্ট করিয়া পূর্ব পাক আওয়ামীলীগ কাউন্সিলের সদস্যভুক্ত করিয়া লইবেন ।
৯। ৮(গ) ধারায় উল্লেখিত মনোনীত কাউন্সিলারগণ নির্বাচিত কাউন্সিলারদের সর্ব প্রকার অধিকার ভোগ করিবেন। কিন্তু মনোনয়নের পরবর্তী তিন মাসের মধ্যে এসব জিলা বা নগর আওয়ামী লীগের নির্বাচনের ব্যবস্থা পূর্ব পাক আওয়ামী-লীগকে করিতে হইবে। উক্ত জিলা বা নগর উহার নিজস্ব কর্তকর্তা ও পূর্ব পাক আওয়ামী-লীগ কাউন্সিলের জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য নির্বাচন করার পর নির্বাচিত সদস্যগণ, উক্ত জিলা বা নগর পূর্ব পাক আওয়ামী-লীগ হইতে মঞ্জুরী প্রাপ্ত হওয়ার পর,
আপনা আপনি মনোনীত কাউন্সিলারদের স্থলাভিষিক্ত হইবেন । মনোনয়ন দান হইতে নূতন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মধ্যবর্তী কালের জন্য পূর্ব পাক আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি উক্ত জিলা বা নগরের পূর্ববর্তী কমিটিকে বা তদস্থলে এড-হক কমিটি গঠন করিয়া উহাকে দৈনন্দিন কার্য চালাইয়া যাওয়ার নির্দেশ দিতে পারিবে।
১০। মনোনয়ন, কো-অপ্শন বা কোন শাখা আওয়ামী লীগের নির্বাচনী ত্রখটি বিচ্যুতির অজুহাতে পূর্ব পাক আওয়ামী-লীগ কাউন্সিল অন্যায়রূপে গঠিত হইয়াছে বলিয়া অভিযোগ করা চলিবে না এবং কাউন্সিলের কোন কার্য বা সিদ্ধান্ত ঐ কারণে রদ, বাতিল, বেআইনী বা গঠনতন্ত্র বহির্ভূত বলিয়া বিবেচিত হইবে না।
১১। পূর্ব পাক আওয়ামী-লীগের নির্বাচিত, কো-অপশন বা মনোনীত কাউন্সিলারগণ কাউন্সিল সভায় যোগদাননকরিবার পূর্বে দ্বিবার্ষিক ২.০০ (দুই) টাকা চাঁদা পূর্ব পাক আওয়ামী-লীগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রদান না করিলে কাউন্সিল সভায় যোগদান করিতে পারিবেন না।
![পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল](https://bn.historygoln.com/wp-content/uploads/2023/03/অসাংবিধানিক-ধারা-প্রতিক্রিয়ার-যুগ-4.jpg)
১২। পূর্ব পাক আওয়ামী-লীগের কোন কাউন্সিলার যদি তাহার নির্বাচনের প্রথম ৪ (চারি) মাসের মধ্যে তাহার দেয় দ্বিবার্ষিক ২.০০ (দুই) টাকা চাঁদা পরিশোধ না করেন তবে পূর্ব পাক আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি তাহার কাউন্সিল সদস্য পদ খারিজ করিয়া তদস্থলে নূতন কাউন্সিলার মনোনীত করিতে পারিবে; তবে সদস্য পদ খারিজ করার পূর্বে উক্ত সদস্যকে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে দেয় চাঁদা পরিশোধ করার জন্য নির্দেশ দিয়া পোষ্টাল রেজিষ্ট্রেশন যোগে নোটিশ দিতে হইবে।
![পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল](https://bn.historygoln.com/wp-content/uploads/2024/09/পূর্ব-পাক-আওয়ামী-লীগ-কাউন্সিল.jpg)