আমাদের আজকের আলোচনা বিষয় –প্রশাসন যন্ত্র। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
প্রশাসন যন্ত্র
![প্রশাসন যন্ত্র [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 প্রশাসন যন্ত্র](https://bn.historygoln.com/wp-content/uploads/2023/04/আওয়ামী-মুসলিম-লীগের-ইসলামী-রাষ্ট্রের-রূপ-2.jpg)
উত্তরাধিকার সূত্রে আমরা একটি দুর্নীতিযুক্ত প্রশাসন পেয়েছি। সাবেকী পুঁজিবাদী অর্থনীতির সূত্র ধরে আমাদের জীবনের সর্বস্তরে দুর্নীতি সম্প্রসারিত হয়েছে এবং আমাদের প্রশাসন কর্মীদের কিছু অংশ এখনও পুরাতন রীতি-নীতি ও ভাবধারা পরিত্যাগ করে সমাজতান্ত্রিক প্রগতিশীল লোভ-লালসাহীন কর্তব্যনিষ্ঠার প্রমাণ দিতে পারেনি। একটি উন্নয়ন প্রত্যাশী প্রগতিমুখী সমাজের অগ্রযাত্রার জন্য এ ধরনের একটি প্রশাসনিক কাঠামোর পরিবর্তন অত্যাবশ্যক বলে বিবেচিত হচ্ছে।
তাই আওয়ামী লীগ সংবিধানে জিলা পর্যায়ের প্রশাসনযন্ত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়নের জন্য প্রতি জিলায় নির্বাচিত গণ-শাসকদের উপর প্রশাসন কর্তৃত্ব ন্যস্ত করার বিধান রেখেছে। আগামী জাতীয় নির্বাচনের পর এই বিধান কার্যকরী এবং পুরাতন মহকুমাগুলিকে জিলা পর্যায়ে উন্নীত করা হবে।
তাছাড়া কেন্দ্রীয় প্রশাসনযন্ত্রকে পরিশুদ্ধ করার জন্য দুর্নীতি দমন অভিযান চালানো হবে, এবং এই লক্ষ্যে সরকারের হস্তকে শক্তিশালী করার জন্য সংবিধানে প্রশাসনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পর্যাপ্ত ক্ষমতা প্রদান করা হয়েছে।
সর্বোপরি প্রশাসনযন্ত্রে নবরক্ত সঞ্চারিত করে এর কর্মক্ষমতা বৃদ্ধি ও দুর্নীতির আখড়া ধ্বংস করার জন্য দেশপ্রেমিক তরুণ ও মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বিপুল সংখ্যক প্রশাসন কর্মী নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের উপর নির্দেশ রয়েছে। ‘পে- কমিশন’, ‘স্ক্রিনিং বোর্ড’ ও ‘সার্ভিস রি-অরগানাইজেশন কমিশন’ গঠন করে প্রশাসনযন্ত্রকে কলুষমুক্ত করার কাজে হাত দেওয়া হয়েছে।
![প্রশাসন যন্ত্র [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 প্রশাসন যন্ত্র](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/আওয়ামী-মুসলিম-লীগের-খসড়া-ম্যানিফেষ্টো-2-1.jpg)
![প্রশাসন যন্ত্র [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 প্রশাসন যন্ত্র](https://bn.historygoln.com/wp-content/uploads/2023/05/প্রশাসন-যন্ত্র.png)