বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়

আজকে আমাদের আলোচনার বিষয় – বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়

১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকায় দায়রা জজ গোলাম রসুল বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করেন। ১৫০ কার্যদিবস শুনানীর পর বিচারক উক্ত মামলার ২০ আসামির ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি চার আসামি অবসর প্রাপ্তদের মেজর বজলুল হুদা, বরখাস্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, অব. লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান এবং অব. লে. ক. মুহিউদ্দিন আহমেদ আর্টিলারি হাইকোর্টের আপিল করেন।

 

বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়
বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়

 

বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়

একাধিক বেঞ্চ বিব্রত হওয়ার প্রেক্ষিত্রে ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চ ১২ আসামির ফাঁসি বহাল রেখে ৩ জনকে খালাস দেন। চার আসামি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। কিন্তু বিএনপি জোট সরকারের পাঁচ বছরের শাসনামলে আপিল বিভাগে এই মামলার কোনো শুনানী হয়নি। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় এসে বিচার কাজ সমাপ্ত হয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তফাজ্জল ইসলাম হাইকোর্টের দেওয়া ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।

 

বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়
বঙ্গবন্ধু হত্যা বিচারের রায়

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৫ জনের ২০১০ সালের ২৭ জানুয়ারি ফাঁসি কার্যকর করা হয়। তারা হলো-

কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর (অব.) বজলুল হুদা, মেজর (অব.) একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর (অব) একেএম মহিউদ্দিন আহমেদ আর্টিলারি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোহাম্মদ আজিজ পাশা জিম্বাবুয়েতে মৃত্যু হয়েছে।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি বিদেশে পলাতক আছে। তারা হলো-

কর্নেল (অব.) খন্দকার রশীদ- লিবিয়া, লে. কর্নেল (অব) শরিফুল হক ডালিম- কানাডা, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী- দক্ষিণ আফ্রিকা, মেজর (অব.) এসএইচএমবি নুর চৌধুরী- আমেরিকা, রিসালদার মোসলেমউদ্দিন- আমেরিকা, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ -কেনিয়া।

Leave a Comment