আমাদের আজকের আলোচনা বিষয় –ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক
![ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক](https://bn.historygoln.com/wp-content/uploads/2023/04/আওয়ামী-মুসলিম-লীগের-ইসলামী-রাষ্ট্রের-রূপ-2.jpg)
ভূমি সংস্কারনীতি
আমাদের ভূমি-রাজস্ব ও ভূ-ব্যবস্থায় পুরাতন বনেদী সামন্তবাদী রীতিনীতি অব্যাহত রয়েছে। এর সংস্কার ও বৈপ্লবিক পরিবর্তন আনয়নের জন্য ইতিমধ্যেই প্রাথমিক পদক্ষেপ হিসাবে জমির মালিকানার সীমানা ৩৭৫ বিঘা থেকে একশ’ লীগ কৃষকদের পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে। হাট-বাজার ও নদীর ইজারা বাতিল করেছে। বিষায় নামিয়ে আনা হয়েছে। কৃষি-উৎপাদন বৃদ্ধি পেলে এই সিলিং আরও কমিয়ে আনার চেষ্টা করা হবে। আওয়ামী আগামী পাঁচ বৎসরে এই ক্ষেত্রে বৈপ্লবিক গণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাট
পাট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ও মুখ্য শিল্প। সরকার পাটশিল্প জাতীয়করণ করেছে। এবং পাটশিল্প পাট-গবেষণা যাতে করে সমধিক গুরুত্ব সহকারে সরকারী পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধান লাভ করতে পারে তার জন্য স্বতন্ত্র পাট-মন্ত্রণালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চাষীরা যাতে করে পাটের ন্যায্য মূল্য পেতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে পাটের আভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান অংশকে জনগণের মালিকানায় আনার পরিকল্পনা রচিত হচ্ছে এবং বহির্বাণিজ্যকে জাতীয়করণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
চা, আখ ও তামাক
চা, আখ ও তামাক হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এর শিল্পজাত গুরুত্বও অপরিসীম। বাংলার শ্রমজীবী সমাজের বিপুল অংশ এই তিনটি ক্ষেত্রে কর্মরত। বৈদেশিক মুদ্রা উপার্জন কিংবা অযথা বৈদেশিক মুদ্রা খরচের হাত থেকে জাতিকে রক্ষা করার ব্যাপারে এই তিনটি অর্থনৈতিক সম্পদ বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ।
![ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/আওয়ামী-মুসলিম-লীগের-খসড়া-ম্যানিফেষ্টো-2-1.jpg)
বিদেশী শাসকরা বাংলাদেশের এই অমূল্য সম্পদ ত্রয়ের উপর নিজেদের দখল কায়েম করে একদিকে আমাদের শ্রমিক শ্রেণীকে শোষণ করেছে, অন্যদিকে মোটা অঙ্কের টাকা দেশের বাইরে সরিয়ে নিয়েছে। ফলে একদিকে আমাদের শ্রমিক সমাজ যেমনি দুঃখকষ্টের মধ্যে জীবনযাপন করছে, অন্যদিকে তেমনি আমাদের এই তিনটি অমূল্য সম্পাদ আজ ধ্বংসের মুখে। আওয়ামী লীগ ইতিমধ্যে আখ শিল্পকে জাতীয়করণ করেছে। চা ও তামাক শিল্পকে চাঙ্গা করে তোলার জন্য কর্মসূচী প্রণয়ন করছে। আগামী পাঁচসালা পরিকল্পনায় এই শিল্পসমূহে উন্নতির জন্য ব্যাপক প্রচেষ্টা চালান হবে ।
![ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 ভূমি সংস্কারনীতি,পাট, আখ ও তামাক](https://bn.historygoln.com/wp-content/uploads/2024/09/ভূমি-সংস্কারনীতিপাট-আখ-ও-তামাক-1.jpg)