আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার

আজকের আমরা আলোচনা করবো আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের খসড়া ম্যানিফেষ্টোর অন্তর্ভুক্ত।

 

 

আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার
আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার

 

আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার

জাতি ধর্ম সম্প্রদায়:-

সামাজিক অবস্থা মতামত ও নারী-পুরুষ নির্ব্বশেষে পাকিস্তানের সমগ্র জনসাধারণের ধর্ম সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য নিরাপত্তা ও সুষ্ঠ জীবনের সমান অধিকার ও সমান সুযোগ প্রতিষ্ঠিত করিতে হইবে।

১। ব্যক্তি স্বাধিনতা [স্বাধীনতা] :-

পাকিস্তানের প্রত্যেক অধিবাসীকে জীবনের সর্ব্বক্ষেত্রে পূর্ণ ব্যক্তি স্বাধীনতা নান করিতে হইবে। মতামত প্রকাশের স্বাধীনতা, বাক-স্বাধীনতা, পত্রিকা ও প্রচারপত্রের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি ও সংগঠন করার স্বাধীনতা, শোভাযাত্রা, মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও ধর্ম্মঘট করার স্বাধীনতা সংবাদ আদান প্রদানের স্বাধীনতা ব্যক্তিবিশেষের মর্য্যাদা ও ঘরবাড়ী অক্ষুণ্ণ রাখার স্বাধীনতা এবং গতিবিধির স্বাধীনতা প্রতিষ্ঠিত করিতে হইবে। রেডিও মারফৎ মতামত প্রচার করার অধিকার দিতে হইবে।

২। নির্বাচন অধিকার :-

প্রাপ্তবয়স্ক (১৮ বৎসর বয়স্ক) প্রত্যেক পাকিস্তান বাসীকেই ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার দিতে হইবে। নির্ব্বাচন গোপন ব্যালট প্রথা অনুযায়ী এবং অবাধ ও প্রত্যক্ষ হইতে হইবে।

৩। কাজ করার অধিকার :-

প্রত্যেক অধিবাসীরই কাজ করার অধিকার অর্থাৎ সুযোগ ও যোগ্যতা অনুযায়ী নিযুক্ত হওয়ার এবং কাজের গুণ ও পরিমাণ অনুযায়ী রাষ্ট্র নির্ধারিত উপযুক্ত বেতন পাওয়ার পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করিতে হইবে। ভাবে নির্দিষ্ট সরকারী কর্মচারী, শ্রমিক ও মজুরের সর্ব্বাধিক দৈনিক কার্যকাল ও নিম্নতম মজুরী রাষ্ট্র আইনত করিবে। সর্ব্বাধিক কার্যকাল দিনে ৬ ঘন্টা ও সপ্তাহে ৩৬ ঘন্টার অধিক হওয়া উচিৎ নয়। বার্ষিক ও সাময়িক ছুটির ব্যবস্থা রাখিতে হইবে।

 

আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার
আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার

 

৪। বৃদ্ধ, এতিম, অক্ষম, অসুস্থদের রক্ষণাবেক্ষণের অধিকার :-

রাষ্ট্র প্রত্যেককে বেকারবীমা ও বৃদ্ধ বয়সে পেনসন দান মরিরে |করিবে। রাষ্ট্রীয় খরচে বীমা ব্যবস্থার উন্নতিসাধন করিতে হইবে। বৃদ্ধ, অনাথ, অসুস্থ ও অক্ষম চিকিৎসা ও রক্ষণাবেক্ষণের ভার রাষ্ট্রের হাতে থাকিবে।

৫। স্বাস্থ্যের অধিকার :-

জনসাধারণের স্বাস্থ্যরক্ষা ও স্বাস্থ্যের সর্ব্বাঙ্গীন উন্নতির সর্ব্বপ্রকার সুবন্দোবস্ত রাষ্ট্রকেই করিতে হইবে । অস্বাস্থ্যকর বন্দোবস্তের বিলোপ সাধন ও অস্বাস্থ্যকর এলাকার পরিস্কার সাধন করিতে হইবে। উপযুক্ত ও পর্যাপ্ত ডাক্তারী সাহায্য সুলভ ও সকলের পক্ষে সহজলভ্য করিতে হইবে। শহরে ও গ্রামে গরীবদের জন্য দাতব্য চিকিৎসালয় এবং অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যাবাস প্রতিষ্ঠা করিতে হইবে।

৬। শিক্ষার অধিকার :-

রাষ্ট্রের প্রত্যেকের শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত করিতে হইবে। শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের হাতে থাকিবে এবং প্রত্যেক নারীপুরুষের পক্ষে শিক্ষা বাধ্যতামূলক করিতে হইবে। প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক থাকিবে। দেশের সর্ব্বত্র মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করিয়া শিক্ষা সহজলভ্য করিতে হইবে। উচ্চতর শিক্ষা-বিশেষ করিয়া কারীগরী শিক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শিক্ষা কেন্দ্র গুলিতে হইবে এবং পর্যাপ্ত পরিমাণে সরকারী বৃত্তির সাহায্যে উচ্চতর শিক্ষা উৎসাহিত করিতে হইবে। মাতৃভাষাকে শিক্ষার বাহন করিতে হইবে।

৭।ধর্মীয় অধিকার :-

প্রত্যেক অধিবাসীকেই তার নিজস্ব মত অনুযায়ী ধর্মমত গ্রহণের ও নিজস্ব ধর্ম শাস্ত্রানুযায়ী ধর্ম-কর্ম পালন করার অধিকার দিতে হইবে এবং উক্ত অধিকার প্রতিষ্ঠিত রাখার ব্যাপারে সর্ব্বপ্রকার সাহায্য করিতে হইবে।

 

আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার
আওয়ামী মুসলিম লীগের মৌলিক অধিকার

 

৮। দেশরক্ষার অধিকার :-

প্রত্যেক নাগরিককে দেশরক্ষার কাজে যোগ দিতে হইবে অস্ত্রশস্ত্র বহন করিবার ও রাষ্ট্রচালিত সামরিক শিক্ষা গ্রহণ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। নির্দিষ্ট বয়স পর্যন্ত সামরিক শিক্ষাকে বাধ্যতামূলক করিতে হইবে। পূর্ব্ব পাকিস্তানের নিজস্ব পদাতিক, নৌ ও বিমান বাহিনী থাকিবে।

৯। বিচারের অধিকার :-

প্রত্যেক নাগরিক আইনের নিকট সমান অধিকার ও সমান সুযোগ লাভ করিবে ও আইনের চোখে সমান বলিয়া পরিগণিত হইবে। অল্প ব্যয়ে দ্রুত ও সহজ উপায়ে ন্যায় বিচারের ব্যবস্থা করিতে হইবে। কাহাকেও বিনা বিচারে আটক রাখা চলিবে না। বিনা বিচারে আটক রাখা ইসলাম বিরোধী। এমন কি স্বয়ং আল্লাহ তালাও বিনা বিচারে কাহাকেও শাস্তি প্রদান করেন না। সামরিক বিচার ভিন্ন অন্য সর্ব্বপ্রকার বিচার প্রকাশ্যে করিতে হইবে। প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ প্রদান করিতে হইবে। শাসন বিভাগ হইতে বিচার বিভাগ স্বাধীন ও স্বতন্ত্র থাকিবে।

১০। আবাসের অধিকার :-

প্রত্যেককে থাকিবার মত আবাস দিতে হইবে।

১১। জীবনের অধিকার :-

প্রত্যেককে জীবনের অধিকার দিতে হইবে। বিনা বিচারে কাহারও জীবন নাশ করা চলিবে না।

 

১২। নারীর অধিকার :-

নারী ও পুরুষের মানসিক ও দৈহিক পার্থক্য সাপেক্ষ জ্ঞান-বুদ্ধি, প্রতিভা ও শক্তি অনুসারে জীবনে চরম উন্নতি লাভের জন্য প্রত্যেক নারীকে পূর্ণতম সুযোগ ও সুবিধা দিতে হইবে। মাতৃমঙ্গল চিকিৎসালয় এবং শিশু সেবা সদন ও শিশু-শিক্ষালয় (কিন্ডার গার্টেন) মা ও শিশুর খাদ্য ও স্বার্থরক্ষা করিতে হইবে। প্রত্যেক চাকুরিয়া নারীকে সন্তান প্রসবের পূর্ব্বে ও পরে পূর্ণ বর্তনে বিদায় মঞ্জুর করিতে হইবে।

১৩। ধন সম্পদের অধিকার :-

দুনিয়ার সব ধন সম্পদের স্রষ্টা ও মালিক এক আল্লাহ আসমান-জমিনে যাহা কিছু রহিয়াছে সবই আল্লাহর, সুতরাং আল্লাহতালার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র বা খেলাফত হইবে সপ্ত ধনসম্পদের মালিক। কোন কিছুর উপরই ব্যক্তিবিশেষের অধিকার থাকিবে না। সে শুধু আল্লাহর খলিফা হিসাবে দুনিয়ার উপর তাহার ব্যাপ্তি ও সমষ্টিগত কল্যাণের জন্য এই ধনসম্পদ সাময়িক ভাবে রাষ্ট্র বা খেলাফতের নির্দেশ ও সস্তানুযায়ী ভোগদখল করিতে পারিবে। এই মুলনীতিকে ভিত্তি করিয়াই ভূমি সংস্কার ও শিল্পের উন্নতি সাধন করিতে হইবে।

Leave a Comment