সদস্যপদের কার্ড এবং চাঁদা

আমাদের আজকের আলোচনা বিষয় –সদস্যপদের কার্ড এবং চাঁদা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

সদস্যপদের কার্ড এবং চাঁদা

 

সদস্যপদের কার্ড এবং চাঁদা

 

সপ্তম ধারা

(১) পূর্ণ সদস্যপদ লাভের পর সদস্যকে দলের সদস্যপদের কার্ড দেওয়া হইবে। পূর্ণ সদস্যের কার্ড সম্বন্ধে সিদ্ধান্ত পার্টির কার্যনির্বাহী-কমিটি গ্রহণ করিবে।

(২) দলের কার্যনির্বাহী-কমিটি কর্তৃক নির্ধারিত হারে কিংবা কার্যনির্বাহী-কমিটি কর্তৃক প্রণীত নিয়মানুসারে প্রত্যেক পূর্ণ সদস্যকে তাঁহার আয়ের নির্দিষ্ট একটি অংশ দলের তহবিলে দান করিতে হইবে।

(৩) বিশেষ ক্ষেত্রে কার্যনির্বাহী-কমিটি সদস্যপদের দেয় চাঁদা এবং অনুদান মওকুফ করিতে পারিবে।

সদস্যের কর্তব্য

অষ্টম ধারা

(১) দলের যে সংগঠনের তিনি সদস্য, সেই সংগঠনের কাজে তিনি নিয়মিতরূপে অংশগ্রহণ করিবেন। তিনি দলের নীতি, সিদ্ধান্ত ও নির্দেশ কার্যকরী করিবেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থাকিয়া তিনি জনগণ ও দলের স্বার্থের অনুকূলে কাজ করিবেন।

তিনি জনসংযোগের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অভাব-অভিযোগ সম্পর্কে অবহিত হইবেন এবং তাহাদের বক্তব্য ও মতামত দলের নিকট রিপোর্ট করিবেন।

পারস্পরিক মানবিক মর্যাদাবোধ ও সহানুভূতিপূর্ণ মনোভাব লইয়া জনগণের সহিত মেলামেশা করিয়া তাঁহাদের সঙ্গে বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক তিনি গড়িয়া তুলিবেন। তাঁহার ব্যক্তিগত ও সামাজিক কার্যকলাপে যাহাতে তাঁহার আচরণে সদাচার, সত্যপরায়ণতা, নৈতিকতা ও বিনয়-মাধুর্য প্রকাশ পায় সেইদিকে তাঁহাকে দৃষ্টি রাখিতে হইবে।

(২) তিনি দলের আভ্যন্তরীণ ঐক্য ও সংহতি সুদৃঢ় ও শক্তিশালী করিতে সর্বদা তৎপর থাকিবেন, নিজের রাজনৈতিক এবং সমাজতন্ত্র সম্পর্কিত জ্ঞান ও সচেতনতার মান উন্নয়নে সদা সচেষ্ট থাকিবেন, দলের প্রচারিত পত্র-পত্রিকা ও সাহিত্য পাঠ করিবেন এবং প্রচার করিবেন। তিনি দলের নিয়ম-শৃঙ্খলা ও গঠনতন্ত্র মানিয়া চলিবেন এবং দলের চাঁদা ও অনুদান নিয়মিতভাবে পরিশোধ করিবেন ।

 

সদস্যপদের কার্ড এবং চাঁদা

 

(৩) তিনি গঠনমূলক আলোচনা ও আত্মসমালোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কার্য পরিচালনা পদ্ধতির উৎকর্ষ সাধনকরিবেন। সমবেতভাবে সিদ্ধান্ত গ্রহণ ও উহা কার্যকর করিবার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ এবং দায়িত্ব পালন করিবেন ।

(৪) তিনি নিষ্ঠা ও সততার সহিত নিজের পেশাগত কাজের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকিবেন ।

Leave a Comment