আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী।বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

“আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী”

 

আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী

 

৪১। (ক) পূর্ব পাক আওয়ামী লীগের কর্মকর্তা হওয়ার ও ওয়ার্কিং কমিটি গঠিত হওয়ার পর ওয়ার্কিং কমিটির প্রথম সভায় পূর্ব পাক আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক-বাহিনী গঠন করিবার জন্য একজন প্রধান অর্গানাইজার ও একজন সহকারী প্রধান অর্গানাইজার ওয়ার্কিং কমিটি কর্তৃক মনোনীত হইবে।

(খ) পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি স্বেচ্ছাসেবক বাহিনী বিভাগীয় সম্পাদকের মারফৎ উক্ত বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণ করিবে।

(গ) পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি জিলা ও মহকুমা আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সুপারিশ ক্রমে ও পূর্ব পাক আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক  বাহিনীর প্রধান অর্গানাইজার বা সহকারী প্রধান অর্গানাইজারের অনুমোদন ক্রমে যথাক্রমে প্রতি জিলায় একজন করিয়া জিলা অর্গানাইজার ও একজন সহকারী জিলা অর্গানাইজার ও প্রতি মহকুমার জন্য একজন করিয়া মহকুমা অর্গানাইজার ও একজন সহকারী মহকুমা অর্গানাইজার মনোনীত করিবে।

(ঘ) থানা আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সুপারিশ ক্রমে ও মহকুমা অর্গানাইজার বা সহকারী মহকুমা অর্গানাইজারের অনুমোদন ক্রমে জিলা অর্গানাইজার বা সহকারী জিলা অর্গানাইজার প্রতি থানায়, মিউনিসিপ্যালিটিতে, ইউনিয়নে বা পঞ্চায়েতে যথাক্রমে একজন করিয়া থানা অর্গানাইজার ও সহকারী থানা অর্গানাইজার, মিউনিসিপ্যালিটি অর্গানাইজার ও সহকারী মিউনিসিপ্যালিটি অর্গানাইজার এবং একজন ইউনিয়ন বা পঞ্চায়েত অর্গানাইজার ও একজন সহকারী ইউনিয়ন বা পঞ্চায়েত অর্গানাইজার ও একজন সহকারী ইউনিয়ন বা পঞ্চায়েত অর্গানাইজার মনোনীত করিয়া স্বেচ্ছাসেবক-বাহিনীর প্রধান অর্গানাইজারের নিকট নাম ঠিকানাসহ তালিকা পাঠাইবেন ।

 

(ঙ) আওয়ামী লীগের যে কোন সদস্য স্বেচ্ছাসেবক বাহিনীর ছাপান ফরমে শপথ গ্রহনান্তে দস্তখত করিয়া স্বেচ্ছাসেবক বাহিনীভূক্ত হইতে পারিবেন। স্বেচ্ছাসেবক-বাহিনীর প্রত্যেক সদস্য সংক্ষেপে “আওয়ামীণ স্বেচ্ছাসেবক” নামে পরিচিতি হইবেন।

(চ) নিঃস্বার্থ জনসেবা, রাষ্ট্রের ঐক্য, নিরাপত্তা ও সর্বময় মঙ্গল সাধনের জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠানের নির্দেশিত কার্য্যাবলী সম্পন্ন করাই স্বেচ্ছাসেবক- বাহিনীর মূল উদ্দেশ্য হইবে।

(ছ) স্বেচ্ছাসেবক-বাহিনী বিভাগীয় সম্পাদকের আহ্বানে প্রধান অর্গানাইজার ও সহকারী প্রধান অর্গানাইজার এক সভায় তিন জনে মিলিয়া স্বেচ্ছাসেবক- বাহিনীভূক্ত হইবার ফরম, শপথ ও উক্ত বাহিনী পরিচালনার যাবতীয় নিয়ম পদ্ধতি স্থির করিবেন। উক্ত বিষয়গুলি পূর্বপাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হইতে হইবে।

 

আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী

 

(জ) এই বাহিনী পরিচালনার যাবতীয় দায়িত্ব ও খরচ পত্র পূর্ব পাক আওয়ামী লীগ বহন করিবে।

Leave a Comment