আমাদের আজকের আলোচনা বিষয় –আগরতলা ষড়যন্ত্র মামলা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
আগরতলা ষড়যন্ত্র মামলা
![আগরতলা ষড়যন্ত্র মামলা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 আগরতলা ষড়যন্ত্র মামলা](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/স্বাধিকার-থেকে-স্বাধীনতা-3.jpg)
৬-দফা বাংলার মানুষের মুক্তি-সনদ। আমরা মুক্তি-সনদ কেন দিলাম, আইয়ুব খান বুঝতে পারলেন। তাই তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা করলেন আমাদের বিরুদ্ধে-সামরিক বাহিনীর কিছু বাঙ্গালী ছেলে, বাঙ্গালী সরকারী কর্মচারী ও আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে।
তারা আমাদের কারাগারে বন্দী করলেন । আওয়ামী লীগকে ব্যান্ড করলেন না, কিন্তু তারা বন্দী করলেন অনেক আওয়ামী লীগ নেতাকে। আওয়ামী লীগ ভাঙ্গার জন্য পাকিস্তান থেকে কিছু নেতা এসে তখন চেষ্টা করলেন। ভাঙ্গলেন কিছুটা। কিছু কিছু আওয়ামী লীগ নেতা বুঝতে না পেরে যোগদান করলেন তাদের সাথে। আমি তখন কারাগারে বন্দী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন, মনসুর আলী, শামসুল হক, জালাল, জহুর ও চিটাগাং-এর আজিজসহ আমাদের বহু সহকর্মীও বন্দী হয়। যারা বাইরে রইলো, তারা ৬- দফাকে আঁকড়ে ধরল। তারা মোকাবেলা করলো, নেতৃত্ব দিল। নজরুল ছিলেন অ্যাকটিং প্রেসিডেন্ট, এই অবস্থায়ই তারা শুরু করল । শাসকরা পারল না আওয়ামী লীগকে দাবাতে ।
![আগরতলা ষড়যন্ত্র মামলা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 আগরতলা ষড়যন্ত্র মামলা](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/পাকিস্তানের-ষড়যন্ত্রে-1.jpg)
![আগরতলা ষড়যন্ত্র মামলা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 অসাংবিধানিক ধারা প্রতিক্রিয়ার যুগ](https://bn.historygoln.com/wp-content/uploads/2023/03/অসাংবিধানিক-ধারা-প্রতিক্রিয়ার-যুগ-2.jpg)