আমাদের আজকের আলোচনার বিষয় উপমহাদেশে মুসলিম অভিযান। ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয় শুরু হয় প্রধানত ১২শ থেকে ১৬শ শতাব্দীতে। তবে ৮ম শতাব্দীতে মুসলমানেরা রাজপুত সাম্রাজ্যে (বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানে) হামলা চালিয়ে পেরে উঠতে না পারলেও রাজপুতদের বিভিন্ন ছোট ছোট অঞ্চল দখল নেয়। তবে দখলকৃত অঞ্চলগুলো বেশিদিন দীর্ঘস্থায়ী হয় নি। অতঃপর দিল্লী সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম উপমহাদেশের বড় অংশে ছড়িয়ে পড়ে। ১২০৪ সালে বখতিয়ার খিলজি বাংলা জয় করেন যা ছিল তৎকালে মুসলিম বিশ্বের সবচেয়ে পূর্ব প্রান্ত।
উপমহাদেশে মুসলিম অভিযান

১৪ শতকে খিলজি বংশের, আলাউদ্দিন খিলজি তার সাম্রাজ্যের সীমানা দক্ষিণে গুজরাত,রাজস্থান ও দাক্ষিণাত্য মালভূমি এবং তুঘলক রাজবংশ তাদের সীমানা তামিলনাড়ু পর্যন্ত বাড়ায়। কিন্তু দিল্লি সাল্তানাত ভেংগে গেলে ভারতীয় উপমহাদেশ জুড়ে অনেক গুলো নতুন সাল্তানাতে আবির্ভাব ঘটে, যার মধ্যে গুজরাত সাল্তানাত, মালওয়া সাল্তানাত, তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য পথের অধিকারী বাংলা সাল্তানাত।
মারাঠা সাম্রাজ্য ও ব্রিটিশ রাজত্বের পূর্বে মুসলিম মুঘল সাম্রাজ্য ভারতের অধিকাংশ রাজ্যকে জয় করতে সক্ষম হয়। তবে কিছু প্রান্তিক রাজ্য তারা জয় করতে পারেনি, যেমন – হিমালয়ের উপরাংশে হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড, সিক্কিম, নেপাল ও ভুটান; দক্ষিণ ভারতে ট্রাভাঙ্কর ও তামিলনাড়ু এবং পূর্বে আসামের আহোম সাম্রাজ্য।
অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তিন পর্যায়ে মুসলিম আক্রমণ এই ইউনিটের প্রতিপাদ্য বিষয় । অষ্টম শতাব্দীতে আরবদের সিন্ধু বিজয় মুসলিম আক্রমণের প্রথম পর্যায়। এই বিজয় ক্ষণস্থায়ী ছিল, কিন্তু এর সুদূর প্রসারী ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এ বিষয়ে আলোচনা স্থান পেয়েছে প্রথম পাঠে। একাদশ শতাব্দীতে গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযান মুসলিম আক্রমণের দ্বিতীয় পর্যায়। এই আক্রমণের উদ্দেশ্য, ঘটনাবলি ও ফলাফল নিয়ে আলোচনা স্থান পেয়েছে দ্বিতীয় পাঠে। তৃতীয় পাঠে স্থান পেয়েছে মুসলিম অভিযানের তৃতীয় পর্যায়- মুহাম্মদ ঘোরীর আক্রমণ। এই আক্রমণ ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা ঘটিয়েছিল।

ভারত আক্রমণকারী মুসলমানদের মধ্যে আরবরাই প্রথম ভারতে এসেছিল। মহানবীর (দঃ) মৃত্যুর কুড়ি বছরের মধ্যেই তারা সিরিয়া, প্যালেস্টাইন, মিশর এবং পারস্য জয় করে। এরপর তারা পূর্বদিকে আরো অগ্রসর হওয়ার চিন্তা করতে থাকে। ভারত-প্রত্যাগত ব্যবসায়ীদের কাছে ভারতের বিশাল সম্পদের কথা শুনে তারা ভারতের প্রতি আকৃষ্ট হয়। হজরত ওমরের (রাঃ) শাসনামলে ৬৩৬-৬৩৭ সালে মুসলমানরা প্রথম ভারতে অভিযান করে। কিন্তু এ ধরনের অভিযান অত্যন্ত বিপজ্জনক বিবেচিত হওয়ায় তা পরবর্তীকালে নিষিদ্ধ ঘোষিত হয়।
