উৎপাদন বাড়াতে হবে

আমাদের আজকের আলোচনা বিষয় –উৎপাদন বাড়াতে হবে। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

উৎপাদন বাড়াতে হবে

 

উৎপাদন বাড়াতে হবে

 

ভাইয়েরা আমার, পরিশ্রম না করলে, কঠোর পরিশ্রম না করলে সাড়ে সাত কোটি লোকের ৫৪ হাজার বর্গমাইল এলাকার এই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা যাবে না। ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়দা করতে হবে। শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, তোমাদের বার বার বলেছি এখনো বলছি, প্রোডাকশন বাড়াও। সমাজতন্ত্রের অর্থ এই যে, প্রোডাকশন বাড়াও, ভোগ কর ।

একবার এক মিটিংয়ে বলেছিলাম, গাইটা খেয়ো না, দুধ খাওয়া তোমরা কিছু লোক যা আরম্ভ করেছো, দুধুও খাবার চাও, গাইও খাবার চাও। সেজন্যই বলছি প্রোডাকশন কর। আমি শ্রমিক ভাইদের সবাইকে দোষ দেই না। তাদের অর্গানাইজ করতে হবে এমন কি এক কথা ছাত্র ভাইদেরও বলি। দেখুন, বগুড়ায় গিয়ে কলেজের ছাত্ররা অনেক শ্রমিক প্রতিষ্ঠান আছে যারা ভাল প্রোডাকশন করছে, ভাল কাজ করছে। কৃষক ভাইরাও এগিয়ে এসেছে। নিজেরা মাঠ চাষ করে। নিজের খরচ নিজেরাই কামাই করে লেখাপড়া আরম্ভ করে দিয়েছে। আপনারাও শুরু করেন।

 

বাপ-মা’র উপর ট্যাক্স কম করেন। আজকে জিনিসের দাম দিন দিন বাড়ছে। বিদেশ থেকে আনতে হয়। দোল ইনফ্লেশন হচ্ছে। মানুষে দুঃখ হবে। সেজন্য আজ আপনাদের এদিকে নজর দিতে হবে। আমি আপনাদের কাছে আর বেশীক্ষণ বক্তৃতা করছি না। ইতিহাস বলে দেওয়ার দরকার ছিল বলেই এত কথা বলেছি।

আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, আমি আওয়ামী লীগের সভাপতি থাকতে পারবো না। তোমাদের নতুন সভাপতি করতে হবে। কারণ সময় আমি দেবার পারি না। দ্বিতীয়তঃ আওয়ামী লীগের কার্যপ্রণালীর মধ্যে যেটা খু নিজে পাস করেছিলাম তাতে পরিষ্কার বলা ছিল যে, প্রধানমন্ত্রী, মন্ত্রী বা গভর্নর হলে কেউই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারী বা কর্মকর্তা হতে পারবে না।

 

উৎপাদন বাড়াতে হবে

 

এটাকে আমি পরিবর্তন করতে চাই না। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে, তোমরা আমার কথা রাখবা এবং আমার কথা শোনবা। আমি সব ঠিক করে দেব, তোমরা চিন্তা : না-গোছায়ে গোছায়ে ঠিক করে দেব। সারা জীবন আমার কথা শুনেছো এবারও শুনতে হবে।

Leave a Comment