আমাদের আজকের আলোচনা বিষয় – কৃষি ব্যবস্থা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
কৃষি ব্যবস্থা
![কৃষি ব্যবস্থা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 কৃষি ব্যবস্থা](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে সরকার ইতিমধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লব সম্পাদনের আহ্বান জানিয়েছে। আমাদের জনসংখ্যার শতকরা ৯৫ জন গ্রামবাসী। এবং জাতীয় অর্থনীতির প্রধানতম অর্থকরী দিক হচ্ছে কৃষি ও খামার। গত বৎসরের বাজেট কৃষি খাতে স্মরণকালের বৃহত্তম বরাদ্দ দেওয়া হয়েছে।
আমাদের সরকার ইতিমধ্যে চাষাবাদের উপকরণ বৃদ্ধির জন্য এবং চাষাবাদের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনের জন্য তৎপর হয়েছে । আগামী পাঁচসালা পরিকল্পনার অধীনে বাংলাদেশের কৃষি ও কৃষকদের জীবনের দুঃখ লাঘবের উপর তীক্ষ্ণ নজর দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে কৃষকরা যাতে করে সার, কৃষি সরঞ্জাম ও কীটনাশক ঔষধাদি পর্যাপ্ত পরিমাণে পেতে পারে তার নিশ্চয়তা প্রদানের জন্য শিল্পক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত কৃষি-সরঞ্জাম ও সার-কারখানা প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হবে ।
![কৃষি ব্যবস্থা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 কৃষি ব্যবস্থা](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ02.jpeg)
![কৃষি ব্যবস্থা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 আওয়ামী লীগের সূচনা](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ01.jpg)