পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ : গঠনতন্ত্র ও নিয়মাবলী [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ : গঠনতন্ত্র ও নিয়মাবলী। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ : গঠনতন্ত্র ও নিয়মাবলী

 

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ : গঠনতন্ত্র ও নিয়মাবলী

 

নাম

১। এই প্রতিষ্ঠানের নাম “পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ” হইবে, এবং সংক্ষেপে “পূর্ব পাক আওয়ামী লীগ” নামে অভিহিত হইবে।

২। এই প্রতিষ্ঠান ইহার গঠনতন্ত্র ও কর্মসূচীর স্বীকৃতির ভিত্তিতে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠানের পূর্ব পাকিস্তান আঞ্চলিক সংগঠন হিসাবে গণ্য হইবে।

গঠণ প্ৰণালী

৩ । নিম্নলিখিত সাংগঠনিক ইউনিটের সমবায়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হইবে :-

(ক) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের দ্বিবার্ষিক নির্বাচনী অধিবেশন, বার্ষিক এবং বিশেষ অধিবেশন ।

(খ) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল।

(গ) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি ।

(ঘ) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টি ।

(ঙ) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পার্লামেন্টারী বোর্ড ।

(চ) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত জিলা ও নগর (সিটি) আওয়ামী লীগ সমূহ এবং উহাদের অন্তর্ভুক্ত শাখা আওয়ামী লীগ প্রতিষ্ঠানসমূহ ।

৪।১৮ বৎসর বা তদুর্ধ বয়স্ক পূর্ব পাকিস্তানের নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিক এই প্রতিষ্ঠানের সদস্য হইতে পারিবেন।

৫। আওয়ামী লীগের সদস্যশ্রেণীভুক্ত হইবার জন্য প্রত্যেকেরই এই প্রতিষ্ঠানের নীতি ও উদ্দেশ্য সম্বলিত প্রতিজ্ঞা পত্রে স্বাক্ষর করিতে হইবে এবং দ্বিবার্ষিক ১০ (দশ) পয়সা চাঁদা প্রদান করিতে হইবে।

 

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ : গঠনতন্ত্র ও নিয়মাবলী

Leave a Comment