আমাদের আজকের আলোচনা বিষয় –জিলা আওয়ামী লীগ। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
জিলা আওয়ামী লীগ
![জিলা আওয়ামী লীগ [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 জিলা আওয়ামী লীগ](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/মুক্তিযুদ্ধোত্তর-বঙ্গবন্ধুর-সরকার-ও-জাতীয়-পুনর্গঠন-3.jpg)
৪৩. পূর্ব-পাকিস্তানের প্রত্যেক জিলায় নিম্নলিখিত সদস্যগণ সমবায়ে একটি জিলা আওয়ামী-লীগ কাউন্সিল গঠিত হইবে :-
(ক) প্রতি মহকুমা আওয়ামী লীগ কাউন্সিল কর্তৃক ২৫ জন নির্বাচিত সদস্য। (খ) প্রতি জিলা আওয়ামী-লীগ কাউন্সিল কর্তৃক উহার দ্বিবার্ষিক নির্বাচনী সভার প্রথম অধিবেশনে প্রতি মহকুমা হইতে ৫ জন করিয়া সদস্য কো-অপশন।
৪৪. (ক) জিলা আওয়ামী-লীগ কাউন্সিলের মোট সদস্যের ( (এক পঞ্চম) অংশ কাউন্সিলার সভায় উপস্থিত হইলেই কোরাম হইবে।
(খ) প্রত্যেক কাউন্সিলারকে প্রতি ২ বৎসরের জন্য ২ টাকা চাঁদা দিতে হইবে। (গ) জিলা আওয়ামী-লীগ কাউন্সিলারদের দেয় উক্ত চাঁদা আদায়ের ব্যাপারে জিলা ওয়ার্কিং কমিটি, গঠনতন্ত্রের ২৫ ও ২৬ ধারায় উল্লেখিত ক্ষমতা প্রয়োগ করিবে। ।
জিলা আওয়ামী-লীগ কাউন্সিল নিম্নলিখিত কর্মকর্তা নির্বাচন করিবে।
(ক) সভাপতি
(খ) মহকুমার সংখ্যানুপাতে সহ সভাপতি ।
(গ) সম্পাদক
(ঘ) সাংগঠনিক সম্পাদক
(ঙ) দপ্তর সম্পাদক
(চ) মহকুমার সংখ্যানুপাতে সহকারী সম্পাদক
(ছ) কোষাধ্যক্ষ।
![জিলা আওয়ামী লীগ [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 জিলা আওয়ামী লীগ](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/বাকশাল-গঠনে-2.jpg)
৪৬। উপরোক্ত জিলা আওয়ামী-লীগ কর্মকর্তাগণ ও জিলা আওয়ামী-লীগ কাউন্সিল কর্তৃক নির্বাচিত ১৮ জন সদস্য দ্বারা জিলা আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি গঠিত হইবে এবং ৭ জন সদস্য সভায় উপস্থিত হইলেই কোরাম হইবে। ৪৭। জিলায় যে সমস্ত বিষয় সম্বন্ধে এই গঠনতন্ত্রে কোন কিছু উল্লেখ নাই সে সব ব্যাপারে পূর্ব পাক আওয়ামী লীগের নিয়মাবলী যতদূর সম্ভব প্রযোজ্য হইবে।
![জিলা আওয়ামী লীগ [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 আওয়ামী লীগের সূচনা](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ02.jpeg)