পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ

আমাদের আজকের আলোচনা বিষয় – পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ

 

পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ

 

  • আওয়ামী লীগ সরকার পরিবেশ আদালত আইন প্রণয়নের লক্ষ্য থেকে স্বতন্ত্র পরিবেশ আদালত গঠন করে।
  • পরিবেশ অধিদপ্তর ১,১৭৬টি তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করে।
  • সুন্দরবন ও সেন্টমার্টিন দ্বীপে জীব-বৈচিত্র্য সংরক্ষণের জন্য দুটি প্রকল্প গৃহীত হয়।
  • বায়ু দূষণ হ্রাসের জন্য দুটি প্রকল্প গ্রহণ করা হয়।
  • দেশব্যাপী বনায়ন, বন্যপ্রাণী ও পরিবেশ ব্যবস্থাপনা, জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও বনজ সম্পদ উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে।
  • পানিতে আর্সেনিক দূষণ রোধে বিশ্ব ব্যাংকের সহায়তা নিয়ে ৩১৮ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তিনটি প্রকল্প চালু করে।
  • পার্বত্য জেলাগুলোতে ৪৬০ কোটি টাকা ব্যয়ে ৭৪০ হেক্টরেরও বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টির . কর্মসূচি গ্রহণ করে।
  • আওয়ামী লীগ শাসনামলের দু-বছরের মাথায় অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই দুই স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট ত্রি-চক্রযান নিষিদ্ধ করার ব্যবস্থা নেয়া হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে সেই প্রকল্পই বাস্তবে কার্যকর হচ্ছে।

 

  • যানবাহনকে পরিবেশসম্মত করার জন্য সিএনজি-তে রূপান্তরণের কাজ শুরু হয় এবং পুরনো গাড়ি নিষিদ্ধ করা হয়।
  • ১৯৯৯ সালে সীসামুক্ত পেট্রোল সরবরাহ করার ব্যবস্থা চালু করা হয়।
  • বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রতিটি স্থাপনায় ব্যবস্থা নেয়া বাধ্যতামূলক করা হয় এবং শহরের প্রতি ওয়ার্ড ও গ্রামে একটি করে পানীয় জলের পুকুর নির্দিষ্ট করার প্রকল্প গৃহীত হয়।
  • জলাধার সংরক্ষণের জন্য আইন করা হয়। নদীর কূলে স্থাপনা নিষিদ্ধ ও নদীবক্ষে দখল বন্ধ করা হয়।
  • ঢাকায় ধানমন্ডি হ্রদ সংস্কার করা হয়। গুলশান, বনানী ও উত্তরা হ্রদ সংরক্ষণের কাজ শুরু করা হয়। • ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল নাগাদ পলিথিন নিষিদ্ধকরণের কার্যক্রম গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করার জন্য ১ লক্ষেরও বেশি লোককে প্রশিক্ষণ দেয়া হয়।

 

পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ

 

  • বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেয়ার মাধ্যমে জনগণকে উৎসাহিত করা হয়।
  • উপকূলীয় এলাকা ও চর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে সরকার বিভিন্ন উৎসাহব্যঞ্জক সুযোগ-সুবিধা দিয়ে প্রকল্প বাস্তবায়ন করে।
  • পরিবেশ-সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগেও আওয়ামী লীগের প্রভূত অবদানরয়েছে।

Leave a Comment