আমাদের আজকের আলোচনা বিষয় –পার্লামেন্টারী বোর্ড। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
পার্লামেন্টারী বোর্ড

৩৯. (ক) পাকিস্তানে কেন্দ্রীয় আইন সভা বা পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য নির্দ্দিষ্ট আসনগুলিতে বা পূর্ব- পাকিস্তান আঞ্চলিক বা প্রাদেশিক আইন সভা বা পরিষদের নির্বাচনে প্রতিষ্ঠানের পক্ষ হইতে প্রার্থী মনোনীত করার জন্য একটি পার্লামেন্টারী বোর্ড গঠিত হইবে।
খ) উক্ত বোর্ড ১১ জন সভ্য দ্বারা গঠিত হইবে। তাহারা পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল কর্তৃক নির্বাচিত হইবেন। পূর্ব পাক আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির নেতা ও পাকিস্তানের কেন্দ্রীয় আইন সভায় আওয়ামী লীগ পার্টির নেতা এই চারিজন পদাধিকার বলে উক্ত বোর্ডের সভ্য থাকিবেন। বাকী ৭ জন সদস্য আওয়ামী লীগের কাউন্সিল সদস্যদের মধ্য হইতে কাউন্সিল কর্তৃক নির্বাচিত হইবেন।
বোর্ডের কার্য্যকাল কাউন্সিল কর্তৃক নির্দ্ধারিত হইবে। পদাধিকার বলে চারিজন সদস্য থাকিবেন তাহাদের মধ্যে একই ব্যক্তি যদি উক্ত পদগুলির একটির বেশি পদের অধিকারী থাকেন তবে যাহারা পদাধিকার বলে উক্ত বোর্ডের সদস্য থাকিবেন তাহারা ব্যতীত ১১ জনের বাকী সদস্যগণ কাউন্সিল কর্তৃক নির্বাচিত হইবেন।
গ) পূর্ব পাক আওয়ামী লীগের সভাপতি পদাধিকার বলে উক্ত বোর্ডের সভাপতি থাকিবেন এবং উক্ত বোর্ডের সদস্যদের দ্বারা তাহাদের মধ্য হইতে একজন সম্পাদক নির্বাচিত হইবে। ঘ) উক্ত বোর্ড নির্বাচন সম্পর্কীয় যাবতীয় কাৰ্য্য সম্পন্ন করিবেন। বোর্ড নির্বাচনী কৰ্ম্মসূচী প্রণয়ন ও নির্বাচন পরিচালনার
জন্য যে কোন ব্যবস্থা অবলম্বন করিতে পারিবে। নির্বাচনে যাহারা পূর্বপাক আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হইবেন তাহারা উক্ত বোর্ডের নিকট মনোনয়ন প্রার্থনা করিয়া যে দরখাস্ত দাখিল করিবেন তাহার অনুরূপ এক কআওয়ামী লীগপি দরখাস্ত জিলা আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির নিকট জিলা আওয়ামী লীগ সম্পাদকের মারফৎ লিখিত রসিদ লইয়া বা পোষ্টাল রেজিষ্ট্রেশন যোগে পাঠাইবেন।
জিলা ওয়ার্কিং কমিটি উক্ত মনোনয়ন প্রার্থীদের গুণাগুণ ও জনপ্রিয়তা প্রভৃতি বিষয়ে পুরাপুরিভাবে বর্ণনা করিয়া নিজস্ব সিদ্ধান্ত পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী বোর্ডের নিকট পাঠাইবে । উক্ত পার্লামেন্টারী বোর্ড সিদ্ধান্ত গ্রহণের সময় জিলা আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব আরোপ করিবে । কিন্তু পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে ।

