দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান – বেদিয়ানা প্রত্যাবর্তন

আমাদের আজকের আলোচনার বিষয়ঃবেদিয়ানা প্রত্যাবর্তন। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।

বেদিয়ানা প্রত্যাবর্তন

 

বেদিয়ানা প্রত্যাবর্তন

 

বেদিয়ানা প্রত্যাবর্তন

প্রায় সাড়ে ৪টার দিকে আমাকে নির্দেশ দেওয়া হয় আমার ব্রিগেড হেডকোয়ার্টার্স ও দুটি ব্যাটালিয়ানকে বেদিয়ানা এলাকার মূল অবস্থানে সরিয়ে নিতে। আশঙ্কা করা হচ্ছিল শত্রুরা এ এলাকায় রাতে হামলা চালাবে।

ডিভিশনাল কমান্ডারের কাছে রিজার্ভ সৈন্য ছিল না। তাই প্রথম লাইন প্রতিরক্ষা ভেঙে শত্রুরা সামনের দিকে এগিয়ে গেলে তা প্রতিহত করা কঠিন বলে বিবেচিত হয়। ১৪তম প্যারা ব্রিগেডকে নির্দেশ দেওয়া হয় বেদিয়ানায় এগিয়ে যাবার।

জাফরওয়ালের অবস্থান তুলে দেওয়া হয় রেকি দলের সদস্য ও সহায়তা দানকারী ব্যাটালিয়নের হাতে। আমাদের জন্য প্রাপ্ত যানবাহনে উঠে আমরা দ্রুত রওনা হলাম এবং মূল অবস্থানে পৌছলাম। আমি রিপোর্ট করলাম জেনারেল আবরারের কাছে।

 

তিনি ১৪তম প্যারা ব্রিগেডকে চেয়ে ২৪তম ব্রিগেডকে অব্যাহতি দিতে চাইলেন, কিন্তু ২৪তম ব্রিগেড প্রতিরক্ষামূলক যুদ্ধে ব্যস্ত ছিল তাই পরিবর্তন করা সম্ভব হয় নি।

আমি ২৪তম ব্রিগেডের পেছনে ১৪তম প্যারা ব্রিগেডকে মোতায়েন করার পরামর্শ দিলাম। ডিভিশনাল কমান্ডার এতে রাজি হন। ব্যাটালিয়নগুলো যথাযথভাবে মোতায়েন করা হয়।

 

বেদিয়ানা প্রত্যাবর্তন

 

শত্রুদের আক্রমণ কোনো উন্নতি করতে পারে নি এবং তারা ক্রমে নিঃশেষিত হয়ে যায়। শত্রুদের ট্যাংক ও পদাতিক বাহিনীর ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। আক্রমণ ব্যর্থ হবার পর শত্রুরা চলে যায় আত্মরক্ষামূলক অবস্থান নিতে। আমাদের সহজ জয় হয়।

Leave a Comment