রাজস্ব আয় ও ব্যয় উন্নয়নমুখীন

আমাদের আজকের আলোচনা বিষয় – রাজস্ব আয় ও ব্যয় উন্নয়নমুখীন। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

 রাজস্ব আয় ও ব্যয় উন্নয়নমুখীন

 

রাজস্ব আয় ও ব্যয় উন্নয়নমুখীন

 

  • খালেদা জিয়ার আমলে ১৫/১৬ অর্থবছরে সরকারি রাজস্ব বায় ও উন্নয়ন ব্যয় ছিল যথাক্রনে ১১,৮১৪ ও ১০,০১৬ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলের শেষ অর্থবছরে তার পরিমাণ দাঁড়ার যথাক্রমে ২০,৬৬২ ও ১৮,২০০ কোটি টাকা। • মোট সরকারি ব্যয়ের পরিমাণ তাই ২১,৮৩০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৮.৮৬২ কোটি টাকা। • সামাজিক খাতের রাজস্ব ব্যয়ের অংশ ৯০/৯১ সালে ছিল ১৩ শতাংশ। ২০০০/০১ অর্থবছরে সামাজিক খাতের অংশ দাঁড়ায় ২৪ শতাংশ।
  • ২০০১-০২ বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ করা হয় ৬,০২৮ কোটি টাকা অর্থাৎ গত পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে ৬৬ শতাংশ।
  • ১৯৯৬ সালের মাথাপিছু আয় ২৮০ মার্কিন ডলার থেকে বেড়ে ২০০০/০১ সালে ৩৮৬ মার্কিন ডলারে দাঁড়ায়। বিগত সরকারগুলোর আমলে দীর্ঘ ১০ বছরে মাথাপিছু আয় যে পরিমাণে বৃদ্ধি পায়, আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরের শাসনামলে তার চেয়ে বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ বিএনপি সরকারের আমলের মাথাপিছু গড় মাসিক ২৮ টাকার স্থলে আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে মাসিক ৪৮ টাকা হারে আয় বৃদ্ধি পায়।

 

 বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়ন

  • অর্থনীতির সার্বিক পরিস্থিতি অনুধাবন করার আরেকটি সূচক হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নের উৎস। বিদেশ-নির্ভরতা কমিয়ে আনা আওয়ামী লীগের অর্থনৈতিক দর্শনের অন্যতম অয়। এই লক্ষ্যে বৈদেশিক সাহায্যের পরিমাণ কমিয়ে আনতে পারা নিঃসন্দেহে সাফল্যের পরিচায়ক।

 

রাজস্ব আয় ও ব্যয় উন্নয়নমুখীন

 

  • ১৯৯৫-৯৬ সালে অভ্যন্তরীণ সম্পদ থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নের পরিমাণ ছিল ৪২.২৫ শতাংশ। আওয়ামী লীগ আমলে অভ্যন্তরীণ সম্পদ থেকে অর্থায়নের পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে ২০০০/০১ সালে এই পরিমাণ দাঁড়ায় ৪৯.৯ শতাংশে।

Leave a Comment