আমাদের আজকের আলোচনা বিষয় – পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলের কার্যাবলী ও ক্ষমতা । যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিলের কার্যাবলী ও ক্ষমতা

৩৬। পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল নিম্নলিখিত কার্যাবলী সম্পন্ন ক্ষমতাসমূহ প্রয়োগ করিবে :-
ক) গঠণতন্ত্রের ২০ ধারায় উল্লিখিত কর্মকর্তা নির্বাচন।
খ) পূর্ব পাক আওয়ামী লীগের নীতি ও উদ্দেশ্য সম্পর্কে যে কোন প্রস্তাব গ্রহণ ।
গ) পূর্ব পাক আওয়ামী লীগের নির্বাচনী বা সাধারণ বা বিশেষ অধিবেশনে গৃহীত প্রস্তাব সমূহ কার্যকরী করা।
ঘ) পূর্ব পাক আওয়ামী লীগের হিসাব নিকাশ গ্রহণ ও অনুমোদন করা এবং প্রয়োজন বিধায় উপযুক্ত হিসাব পরীক্ষক নিযুক্ত করা।
ঙ) নিখিল পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিলে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হইতে নিৰ্দ্দিষ্ট সংখ্যক কাউন্সিলার
চ) পূর্ব পাক আওয়ামী লীগের যে কোন সদস্যের বিরুদ্ধে পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক নির্বাচিত করা।শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল বিবেচনা ও চূড়ান্তকরণ ।
ছ) পূর্ব পাক আওয়ামী লীগের কাউন্সিল সভা সমূহ পরিচালনা করার নিয়মাবলী রচনা করা ।
জ) পূর্ব পাক আওয়ামী লীগের উদ্দেশ্য সাধন করার প্রয়োজনে যে কোন কর্মপন্থা অবলম্বন করা।
ঝ) পূর্ব পাকিস্তানের আঞ্চলিক বা প্রাদেশিক আইন সভা বা পরিষদের নির্বাচনে এবং পাকিস্তানের কেন্দ্রীয় আইন সভা বা পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য নির্দ্দিষ্ট সংখ্যক আসন গুলিতে প্রতিষ্ঠানের পক্ষ হইতে প্রার্থী মনোনীত করার জন্য পূর্ব পাক আওয়ামী লীগের একটি পার্লামেন্টারী বোর্ড গঠন করা ।
ঞ) পূর্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল ইচ্ছা করিলে নিবাসর্তে বা সর্তাধীনে যে কোন ক্ষমতা পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির উপর ন্যাস্ত করিতে পারিবে।
ট) প্রাদেশিক বা আঞ্চলিক আইন সভা বা পরিষদের পার্লামেন্টারী পার্টি পরিচালনার জন্য নিয়মাবলী প্রণয়ন করা।

