মৌলিক অধিকারগুলো [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –মৌলিক অধিকারগুলো। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

মৌলিক অধিকারগুলো

 

মৌলিক অধিকারগুলো

 

স্বায়ত্ত সাশন [শাসন] ও মাতৃভাষার অধিকার আজও পূর্ববঙ্গ বাসী পায় নাই। লীগ-যুক্তফ্রন্ট কোয়ালিশন সরকার এখনও জনসাধারণকে কোন রাজনৈতিক নিরাপত্তা প্রদান করিতে পারেনি। প্রদেশের মন্ত্রীসভা প্রদেশের সকল রাজনৈতিক নিরাপত্তা বন্দীকে মুক্তি দিয়াছেন। আমরা সরকারের এই কাজকে অভিনন্দন জানাই।

কারণ দীর্ঘদিন যাবৎ যে সকল দেশ প্রেমিক কারা প্রকোষ্ঠে আবদ্ধ ছিল তাহাদের মুক্ত করার ওয়াদা দিয়াই যুক্তফ্রন্ট জনগণের ভোট নিয়াছে। অনেক গড়িমসি সত্ত্বেও সরকার রাজবন্দীদের মুক্তি দিয়া জনগণের দীর্ঘ দিনের দাবীকেই মেনে নিয়েছেন। কিন্তু ব্যক্তি স্বাধীনতার মূল ভিত্তি মতামত নির্বিশেষে সংগঠণের মতবাদ প্রচারের এবং সংবাদ পত্রের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠার পূর্ণ গ্যারান্টি আজ পর্যন্ত জনগণ পায় নাই।

 

একুশ দফা কর্মসুচীর ১৪ তম দফার মাত্র একটি অংশ রাজবন্দীদের মুক্ত করা। সুতরাং অবিলম্বে ১৪তম দফার অন্যান্য অংশগুলিকেও কার্য্যকরী করা হউক। আজ পর্যন্ত প্রায় অর্ধশত সাজাপ্রাপ্ত রাজনৈতিক বন্দী রহিয়াছেন। তাহাদের মুক্ত করা যুক্তফ্রন্ট সরকারের অবশ্য কর্তব্য। যে সমস্ত রাজনৈতিক নেতা দীর্ঘদিন পর কারামুক্তি পেলেন তাহাদের পূনর্বাশনের [পুনর্বাসনের] সুব্যবস্থা করার নৈতিক দায়িত্ব সরকারেরই।

বৈদেশিক নীতি

জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মুসলিম লীগ সরকারের দেউলিয়া গীতি আজও অনুসৃত হতেছে। বৈদেশিক ক্ষেত্রে পাকিস্তানের দ্বিমুখী নীতি আমাদের মাতৃভূমিকে বিষাদের মুখে ঠেলে দিতেছে। সমাজ ব্যবস্থা নির্বিশেষে বিশ্বের সকল রাষ্ট্রের সহিত সহ অবস্থান নীতিই পাকিস্তানের প্রগতি ও সমৃদ্ধির পক্ষে সহায়ক। আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আজ দ্বিধাহীণ কণ্ঠে বিশ্ব শান্তির আওয়াজ তুলবে।

 

মৌলিক অধিকারগুলো

 

আওয়ামী লীগ তাহার মহাণ দায়িত্ব পালনের ব্যাপারে পূর্ণ সচেতন। জনসাধারণ আওয়ামী লীগের স্কন্ধে যে পবিত্র দায়িত্বভার অর্পণ করেছে আমরা অটল প্রত্যয় লইয়া তাহা পালণ করিব।

Leave a Comment