আমাদের আজকের আলোচনা বিষয় –জাতীয় দলের কার্যনির্বাহী কমিটি। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
জাতীয় দলের কার্যনির্বাহী কমিটি

দশম ধারা
(১) দলের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা কার্যনির্বাহী -কমিটির উপর ন্যস্ত থাকিবে।
(২)কার্যনির্বাহী -কমিটির সদস্য সংখ্যা চেয়ারম্যান ও সেক্রেটারী জেনারেলসহ অনূর্ধ্ব পনরো জন হইবে। কার্যনির্বাহী -কমিটির সকল সদস্য কেন্দ্রীয় কমিটি হইতে চেয়ারম্যান কর্তৃক মনোনীত হইবেন ।
(৩) চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে কার্যনির্বাহী- কমিটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করিবে। চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ের সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলী ও দায়িত্ব নিরূপণ করিবেন।
(৪) কার্যনির্বাহী -কমিটি যৌথভাবে উহার সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং কমিটির প্রত্যেকের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন কাজের দায়িত্ব ও ক্ষমতা থাকিবে। সেক্রেটারী জেনারেল চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে কার্যনির্বাহী -কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবেন।
তিনি চেয়ারম্যানের অনুমতিক্রমে কার্যনির্বাহী -কমিটি, কেন্দ্রীয় কমিটি ও কাউন্সিলের সভা আহ্বান করিবেন এবং কার্যবিবরণীর রিপোর্ট পেশ করিবেন। সেক্রেটারী ও কর্মকর্তাগণ সেক্রেটারী জেনারেলের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কার্য সম্পাদন করিবেন।
(৫) চেয়ারম্যান দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য একটি উপ-কমিটি নিয়োগ করিবেন। এই উপ-কমিটির সদস্য কার্যনির্বাহী বা কেন্দ্রীয় কমিটির সদস্য হইবেন ।
(৬) কার্যনির্বাহী-কমিটির একটি উপ-কমিটি দলের পার্লামেন্টারী বোর্ড হিসাবে কাজ করিবে। এই উপ-কমিটি চেয়ারম্যান কর্তৃক মনোনীত সদস্য দ্বারা গঠিত হইবে।
(৭) কার্যনির্বাহী -কমিটি উহার কর্তব্য পালনের জন্য বিভিন্ন উপ-পরিষদ ও বিভাগ গঠন করিতে পারিবে। প্রয়োজনবোধে চেয়ারম্যানের অনুমতিক্রমে কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দকে কার্যনির্বাহী-কমিটির সভায় আহ্বান করা যাইতে পারে, তবে তাঁহারা ভোট দিতে পারিবেন না। কার্যনির্বাহী- কমিটি উহার অধীনস্ত বিভিন্ন উপ- পরিষদ ও বিভাগের কার্যের নিয়মাবলী নির্ধারণ করিতে পারিবেন।
(৮) কার্যনির্বাহী -কমিটি দলের সদস্যদের অনুদান বা অবশ্য দেয় অর্থের হার স্থির করিবে।
(৯) দলের পত্রিকা ও সাহিত্য প্রকাশনার দায়িত্ব কার্যনির্বাহী- কমিটির উপর ন্যস্ত থাকিবে এবং দলের নামে অন্য কোন কমিটি উহা প্রকাশ করিতে পারিবে না। কার্যনির্বাহী- কমিটি দলের পত্রিকার সম্পাদক নিয়োগ করিবে।
(১০) কার্যনির্বাহী-কমিটি দলের সদস্যদের কার্ড বিতরণের ব্যবস্থা করিবে।
(১১) কার্যনির্বাহী- কমিটি জেলা কমিটিসমূহ অনুমোদন করিবে।
(১২) কার্যনির্বাহী -কমিটি দলের কাউন্সিলে প্রতিনিধি প্রেরণের সংখ্যানুপাত নির্ধারণ করিবে।
(১৩) কার্যনির্বাহী -কমিটি অঙ্গ-সংগঠনগুলির জাতীয় সংগঠন/কার্যালয়গুলিকে নিয়মিতভাবে সাহায্য, পরামর্শ ও নির্দেশ দান করিবে এবং উহাদের নীতি ও কার্যাবলীর তত্ত্বাবধান ও সমন্বয় সাধন করিবে।
(১৪) কার্যনির্বাহী -কমিটি জেলা কমিটি/দফতরগুলির কার্যের তদারক ও সমন্বয় সাধন করিবে। কার্যনির্বাহী কমিটি জেলা কমিটিগুলির কাজে সাহায্য, পরামর্শ ও নির্দেশ দান করিবে ।

(১৫) কার্যনির্বাহী- কমিটি দলের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করিবে।
(১৬) কার্যনির্বাহী -কমিটি দলের তহবিলের হিসাব-নিকাশ রাখিবে।
(১৭) বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সংসদীয় দল (পার্লামেন্টারী পার্টি) কার্যনির্বাহী- কমিটির নিকট থাকিবে।
(১৮) কার্যনির্বাহী -কমিটি সাধারণতঃ প্রতিমাসে একবার বৈঠকে মিলিত হইবে। দায়ী
