নারী ও শিশু উন্নয়ন

আমাদের আজকের আলোচনা বিষয় – নারী ও শিশু উন্নয়ন। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

নারী ও শিশু উন্নয়ন

 

নারী ও শিশু উন্নয়ন

 

  • ২০০১-২০০২ অর্থবছরে মহিলা ও শিশু উন্নয়নে ৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ১৯৯৫-৯৬ সালে এ বরাদ্দ ছিল ৪৫.৬২ কোটি টাকা।
  • নারী ও পুরুষের মধ্যকার অসমতা দূরীকরণ ও মহিলা শ্রমের সঠিক স্বীকৃতি প্রদানসহ শিক্ষা উন্নয়ন কার্যক্রমে আওয়ামী লীগ সরকারের আমলে নার্বিক উন্নতি পরিলক্ষিত হয়। এজন্য তারা নিম্নলিখিত কার্যক্রম গ্রহণ করে।
  • জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় নারী উন্নয়ন কর্মপরিকল্পনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।
  • নারী উন্নয়ন নীতি প্রণয়ন ও উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য এবং মহিলাদের আর্থ- সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ‘জাতীয় মহিলা উন্নয়ন পরিষদ’ গঠন করা হয়। • মহিলা ও শিশুদের সার্বিক উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থ
  • বরাদ্দ বিগত বছরের তুলনায় দ্বিগুণেরও অধিক বৃদ্ধি করে ৩৩৭.৮০ কোটি টাকায় উন্নীত করে।
  • বিগত সরকারের আমলে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ ক্ষেত্রে বরাদ্দ ছিল মাত্র ৪৫ কোটি টাকা। ৭টি মন্ত্রণালয়ের অধীনে ৩৭টি প্রকল্পে মহিলাদের প্রত্যক্ষ উন্নয়নের জন্য ১৭৭৮ কোটি টাকা ব্যয় করা হয়।
  • জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন, মহিলাদের আইনসঙ্গত অধিকার সংরক্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং পাচার রোধ, পার্বত্য চট্টগ্রামের মহিলাদের উন্নয়ন ইত্যাদি কর্মসূচিসহ ৩০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করা হয়।
  • ময়মনসিংহে বেগম রোকেয়া প্রকল্প চালু করা হয়।
  •  মহিলা সহায়তা কর্মসূচির মাধ্যমে সমাজের নির্যাতিত, আশ্রয়হীন, দুস্থ ও অসহায় মহিলাদের আইনগত সহায়তা প্রদান করা হয়।

 

  • শিশু পাচার প্রতিরোধকল্পে সমন্বিত কর্মসূচি’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়।
  • মাঠ পর্যায়ে বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা, ফলোআপ এবং তৃণমূল পর্যায়ে মহিলা উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন এবং মহিলাদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে WID Co-ordination committee গঠন করা হয়েছে। প্রশিক্ষণ
  • মহিলাদের কৃষি ও অকৃষি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অ্যাকাডেমিক প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হয়।
  • ঢাকার দুটি এলাকায় কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল নির্মাণের কাজ শুরু করা হয়। • দুস্থ মহিলাদের পুনর্বাসন ও কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল প্রকল্প বাস্তবায়নের কাজের সূচনা করা হয়।
  • মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উদ্যোগী ও কর্মঠ মহিলাদের উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি দক্ষতা, নেতৃত্বের বিকাশ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • দেশের পোশাক শিল্পসহ বিভিন্ন ভারি ও বিপজ্জনক শ্রম থেকে শিশুদের অবমুক্ত করা হয়।
  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত ভালবাসতেন। তাই জাতির জনকের জন্মদিন ১৭ মার্চকে আওয়ামী লীগ সরকার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করে।

 

নারী ও শিশু উন্নয়ন

 

  • শিশু পাচার ও শিশুর ওপর নির্যাতন প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হয়।
  • শিশু মৃত্যুর হার ১৯৯৫-৯৬ সালে প্রতি হাজারে ছিল ৭২ জন, আওয়ামী লীগ সরকারের আমলে তা কমে দাঁড়ায় প্রতি হাজারে ৫১ জনে।

Leave a Comment