আমাদের আজকের আলোচনা বিষয় – ক্রীড়া জগতে নতুন প্রাণচাঞ্চল্য। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
ক্রীড়া জগতে নতুন প্রাণচাঞ্চল্য

- বর্তমান সময়ের উপযোগী করে জাতীয় ক্রীড়া নীতি ঘোষণা করা হয়।
- দীর্ঘদিন পর ক্রীড়া পরিষদ ক্রীড়া উন্নয়নের স্বার্থে মোট ১৬টি প্রকল্প বাস্তবায়ন করে।
- ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল প্রথমবারের মতো করে।
- চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২টি শারীরিক শিক্ষা কলেজের নির্মাণ কাজ সমাপ্তির পথে ছিল।
- দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবসমূহে বিপুল পরিমাণ ক্রীড়া সরঞ্জান বিতরণ করা হয়।
- দেশের সকল জেলায় প্রতি বছর ১২টি ক্রীড়া কর্মসূচি নিয়মিত পরিচালিত হতে থাকে।
- ১৯৯৯ সালে নর্থ ক্যারোলিনার অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে ২১টি স্বর্ণ, ১টি রৌপ ও ৬টি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হয়।
- ১৯৯৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান যুব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
- আন্তর্জাতিক ক্রিকেট সপ্তাহে ঢাকা স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট সমাপ্ত হয়।ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে।
- ঢাকা মহানগরীর অদূরে ২টি স্টেডিয়ামসহ মোট ৪টি নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা হয়।
- আওয়ামী লীগ সরকার ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ১৯৯৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
- ১৯৯৬ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত পেপসি এসিসি ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
- ১৯৯৮ সালে নেপালে অনুষ্ঠিত এসিসি ক্রিকেট ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
- অনূর্ধ্ব উনিশ এশীয় যুব ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
- ১৯৯৭-৯৮ সালে অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৩) বাংলাদেশ দু’বার চ্যাম্পিয়ন হয়।
- ১৯৯৮ সালে ঢাকায় উইলস নক আউট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট (মিনি বিশ্বকাপ) টুর্নামেন্টের সকল আয়োজন করা হয়।
- ১৯৯৯ সালে ঢাকায় বিশ্ব একাদশ ও এশীয় একাদশের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

- আওয়ামী লীগ সরকার ক্রীড়ায় সাফল্য অর্জনকারীদের জন্য নানা উৎসাহব্যঞ্জক সংবর্ধনা ও পুরস্কারের ব্যবস্থা করে।
- আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট থেকে সারাদেশের ৫১০ জন দুস্থ ও উদীয়মান ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করে।
- ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান কার্যক্রম চালু করে।
