আমাদের আজকের আলোচনার বিষয়ঃ নতুন পাকিস্তান পুলিশ। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।
নতুন পাকিস্তান পুলিশ

পুলিশ
প্রদেশে পুলিশ বাহিনীর মোট শক্তি ছিল সাড়ে ১৬ হাজার। সাবেক পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীর সাড়ে ১১ হাজার এবং পশ্চিম পাকিস্তান পুলিশের আরো ৫ হাজার সদস্য নিয়ে নয়া পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনী গঠন করা হয়।
পুরনো পূর্ব পাকিস্তান পুলিশ
পুরনো পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীর সদস্য নিয়ে মূলত এ বাহিনী গঠন করা হয়। পুলিশ বাহিনীর এসব সদস্য ২৫ মার্চের সামরিক অভিযান প্রত্যক্ষ করেছিল। সামরিক অভিযানের শুরুতে ব্যাপকভাবে দল ত্যাগ করায় পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীর বাদবাকি অংশ হতোদ্যম এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে।
প্রথম দিকে তাদেরকে নিরস্ত্র করতে হয়। তবে পরে নতুন নিয়োগ এবং পশ্চিম পাকিস্তান পুলিশ বাহিনীর কিছু সদস্যকে বদলি করে এদের সাথে একত্রিত করা হয় এবং এ বাহিনীকে শক্তিশালী করা হয়। তাদেরকে মফস্বল এলাকায় থানা রক্ষায় মোতায়েন করা হয়।
বিদ্রোহীদের সাথে লড়াইয়ে তারা সাধারণত নিষ্ক্রিয় থাকত এবং দ্বিধাগ্রস্ত। হতো। বস্তুতপক্ষে, তারা ছিল অকার্যকর এবং তারা প্রশাসন অথবা সেনাবাহিনীর কোনো কাজেই আসে নি। তারা ছিল অবিশ্বস্ত এবং পরিস্থিতি অনুযায়ী তারা আনুগত্য পরিবর্তন করতো। তাদের কারো কারো সাথে বিদ্রোহীদের যোগাযোগ ছিল। সময় সুযোগ মতো তারা তাদের অবস্থান ত্যাগ করতো। ফলে তারা কার্যকরী ভূমিকা রাখতে পারে নি।
নতুন পূর্ব পাকিস্তান পুলিশ
যুদ্ধের সময় ব্যাপকভাবে দলত্যাগ ও পলায়নের ফলে পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীতে চরম ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি পূরণে এ বাহিনীতে নতুন করে সাড়ে ১১ হাজার সদস্যকে নিয়োগ দিতে হয়। এ নতুন বাহিনী বিদ্রোহীদের
মোকাবিলা এবং থানা তাদের হামলা রোধে প্রশংসনীয় ভূমিকা করে। সাজনক কার্যকলাপের জন্য তাদের কারো কারো দ্রুত পদোন্নতি ঘটে। বাহিনী ভোরে অস্ত্রসজ্জিত না হওয়ায় তারা তাদের চেয়ে উত্তর প্রশিক্ষণপ্রাপ্ত এ অধিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বিদ্রোহীদের সামনে দাঁড়াতে পারত না।
পশ্চিম পাকিস্তান পুলিশ
পূর্ব পাকিস্তান পুলিশ বিশেষ করে মফস্বল এলাকায় কর্মরত পুলিশের শক্তি বৃদ্ধি করার জন্য পশ্চিম পাকিস্তান পুলিশের ৫ হাজার সদস্যের একটি দলকে প্রদেশে নিয়ে আসা হয়। গোটা পূর্ব পাকিস্তানে এদের ছড়িয়ে দেওয়া হয়। তারা শুরুতেই যথেষ্ট উৎসাহ প্রদর্শন করে এবং থানায় বিদ্রোহীদের হাম মোকাবিলায় অত্যন্ত সাহসের পরিচয় দেয়।
মুজাহিদ
নিয়মিত বাহিনীর সাথে কয়েকটি মুজাহিদ ব্যাটালিয়ন ও স্বতন্ত্র মুজাহিদ কোম্পানিকে অপারেশনাল ডিউটিতে মোতায়েন করা হয়। তাদের কমান্ডারর ১৯৭১ সালের নভেম্বরে পূর্ব পাকিস্তানে পৌঁছাতে শুরু করে। এদের অস্ত্রশ সাজ-সরঞ্জামের অভাব ছিল।

জেনারেল হেডকোয়ার্টার্সে মিলিটারি অপারেশন ও ইনফ্যান্ট্রি ডাইরেক্টরেটের নজরেও বিষয়টি ছিল। কিন্তু তাদের ন সীমাবদ্ধতার জন্য তারা কিছু করতে পারে নি। মুজাহিদ বাহিনীর অধিকাংশ সদস্যই ছিল স্থানীয়। তবে তাদের খুব কম সদস্যই ক্যাম্প ত্যাগ করেছে
