ভারতের ইচ্ছা ও পরিকল্পনা

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ভারতের ইচ্ছা ও পরিকল্পনা। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।

ভারতের ইচ্ছা ও পরিকল্পনা

 

ভারতের ইচ্ছা ও পরিকল্পনা

 

ভারতের ইচ্ছা ও পরিকল্পনা

ভারতীয়দের ইচ্ছা, তাদের পরিকল্পনা ও আনুষঙ্গিক প্রচেষ্টা তখন ছিল পুরোপুরি পরিষ্কার। তারা নিম্নলিখিত পথ ধরে অগ্রসর হচ্ছিল :

যশোর সেক্টর :

ঢাকা দখলে সদ্য গঠিত ভারতীয় দ্বিতীয় কোরে (কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রায়না) ছিল ৪ মাউন্টেন ডিভিশন, ৯ পদাতিক ডিভিশন; ৫০ (১) প্যারা ব্রিগেড গ্রুপ; দুটি ট্যাংক রেজিমেন্ট ও ৫টি বিএসএফ ব্যাটালিয়ন।

বগুড়া সেক্টর :

রংপুর-বগুড়া দখল এবং সিরাজগঞ্জ থেকে ঢাকা পৌঁছার লক্ষ্যে ৩৩ কোরে (কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল থাপন) ছিল ৪৭১তম ইঞ্জিনিয়ার্স ব্রিগেড, ২০ মাউন্টেন ডিভিশন; ৬ মাউন্টেন ডিভিশন; ৩৪০ (১) ব্রিগেড গ্রুপ; ৩৩ কর্পস্ আর্টিলারি ব্রিগেড; ৬৯ ক্যাভালরি (পিটি-৭৬), ৭২ সাঁজোয়া রেজিমেন্ট (টি- (৫৫); ১০ বিএসএফ ব্যাটালিয়ন।

 

ময়মনসিংহ সেক্টর

ভারতীয়রা ৫টি স্বতন্ত্র ব্রিগেড নিয়ে এ সেক্টরে প্রবেশ করে। কিন্তু পরে ৬৩ ব্রিগেড এনে এ সেক্টরে শক্তি বৃদ্ধি করা হয়। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার শাহ বেইগের নেতৃত্বে মুক্তি বাহিনীর একটি ব্রিগেডও এ সেক্টরে তৎপরতা চালাচ্ছিল।

সমগ্র সেক্টর ছিল ১০১ কমিউনিকেশন জোনের কমান্ডে। সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিএস গিলু এক মাইন বিস্ফোরণে একটি পা হারান। এরপর এক্স-২ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল নাগরা তার স্থলাভিষিক্ত হন। আমরা ঢাকায় থেকেই এ ডিভিশনের গোটা স্টাফকে এ সেক্টরের অপারেশন পরিচালনা করতে দেখেছি।

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও লাকসাম সেক্টর :

এ সেক্টরের কমান্ডার ছিলেন ভারতের চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগত সিং। চতুর্থ কোরে ছিল ৮, ২৩ ও ৫৭ ডিভিশন। এ ছাড়া এতে ছিল মুক্তিবাহিনীর একটি ব্রিগেড, ৪৭১ ইঞ্জিনিয়ার ব্রিগেড, বেশ কয়েকটি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ১৭টি বিএসএফ ব্যাটালিয়ন।

 

ভারতের ইচ্ছা ও পরিকল্পনা

 

চতুর্থ কোরকে ইস্টার্ন সেক্টরের দায়িত্ব দেওয়া হয় এবং তুরা-ময়মনসিংহ থেকে অন্যান্য সহায়ক বাহিনী নিয়ে ঢাকা দখল করাও ছিল এ কোরের কাজ। ৬টি ব্রিগেডকে ব্রাহ্মণবাড়িয়া-ভৈরববাজার-দাউদকান্দি-ঢাকা এলাকা-২৩ ডিভিশনকে লাকসাম; চাঁদপুর-ফেনী-চট্টগ্রাম অঞ্চল; এবং একটি ডিভিশনের শক্তি সম্পন্ন একটি বিশেষ বাহিনী (কিলো)-কে রাঙ্গামাটি-কাপ্তাই ও উত্তর-পশ্চিম চট্টগ্রাম দখলের দায়িত্ব দেওয়া হয়।

Leave a Comment