আজকের আমরা আলোচনা করবো আওয়ামী মুসলিম লীগের জমির পুনর্ব্যবস্থার পরিকল্পনা, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের খসড়া ম্যানিফেষ্টোর অন্তর্ভুক্ত।

আওয়ামী মুসলিম লীগের জমির পুনর্ব্যবস্থার পরিকল্পনা
১. জমির উপর সর্ব্বপ্রকার কায়েমী স্বার্থ ও জমিদারীপ্রধা অবিলম্বে বিনা খেসারতে উচ্ছেদ করিতে হইবে।
২. সমস্ত কর্ষিত ও কৃষি উপযোগী অকর্ষিত জমি কৃষক মধ্যে সমান ভাবে বন্টন করিয়া দিতে হইবে।
৩. রাষ্ট্রের তত্ত্বাবধানে অবিলম্বে সমবায় ও যৌথ কৃষিপ্রথা প্রতিষ্ঠা করিতে হইবে। এই সব সমবায় ও যৌথ খামারের পরিচালনার ভার স্থানীয় কৃষকদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর ন্যস্ত থাকিবে।
৪. বন্যা মড়ক জাতীয় দুর্ভের রোধ করিবার ব্যাপক ও স্থায়ী পরিকল্পনা অতি সত্ত্বর কার্যকরী করিতে হইবে। তৎসহ সেচ-ব্যবস্থায় সুবিধা ও সার প্রস্তুত ও ব্যবহারের বন্দোবস্ত করিতে হইবে। উন্নত ধরনের বীজ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের বন্দোবস্ত করিতে হইবে।

৫. সমবায় সমিতিগুলিকে সাহায্য করিয়া শক্তিশালী করিতে হইবে যেন মহাজনী ঋণদান ব্যবসায় ও অতিরিক্ত মুনাফাখোরী ব্যবসায় অন্তর্হিত হইয়া গ্রামাঞ্চলকে সুখী ও সমৃদ্ধ করিতে সাহায্য করিতে পারে। সহজ ঋণদান বন্দোবস্ত কায়েম করিতে হইবে এবং প্রচলিত অতিরিক্ত সুদে ঋণদান প্রথা রন করিতে হইবে।
৬. খাদ্য শস্য জাতীয় ফসলের সর্ব্ব নিম্ন ও সর্ব্ব উচ্চ দর নির্ধারণ এবং পাট প্রভৃতি কাঁচামাল জাতীয় ফসলের সর্ব্বনিদের নির্ধারণ করিয়া দিতে হইবে। সর্ব্বপ্রকার ফসলের ব্যবসায় সরকারী ভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত করিতে হইবে।
৭. প্রয়োজনীয় শিল্পজাত দ্রব্য গ্রামাঞ্চলে সুলভে ও সহজে প্রাপ্তির বন্দোবস্ত করিতে হইবে।
৮. উন্নত ধরনের কৃষিকার্য্যের জন্য কৃষক যুবকদিগকে বিভিন্ন কেন্দ্রে কৃষি ব্যবস্থা ও কৃষি সমবায় পরিচালনা শিক্ষা দিতে হইবে।
৯. কালে সমস্ত ভূমিকে রাষ্ট্রের জাতীয় সম্পত্তিতে পরিণত করিতে হইবে। এবং সরকারের তত্ত্বাবধানে যৌথ ও সমবায় কৃষি প্রথার প্রতিষ্ঠা করিতে হইবে।
