আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি

আজকের আমরা আলোচনা করবো আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের খসড়া ম্যানিফেষ্টোর অন্তর্ভুক্ত।

 

আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি
আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি

 

আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি

১।গণতন্ত্র ও ইসলাম-বিরোধী মূলনীতি ও মৌলিক অধিকারের বিরুদ্ধে জনমত গঠন ও জনগণ কর্তৃক ইহার প্রত্যাহার দাবী।

২। অবিলম্বে পাক গণপরিষদ ও প্রাদেশিক আইন সভা ভাঙ্গিয়া দিয়া গঠনতন্ত্র কিরূপ হইবে নির্ধারণ করিবার নিমিত্ত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে গণপরিষদ ও প্রাদেশিক আইন সভার সাধারণ নির্বাচন দাবী ।

৩। অবিলম্বে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচলন এবং মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার পুর্ণগঠণ দাবী।

৪। বিনা খেসারতে জমিদারী প্রথার উচ্ছেদ ও প্রকৃত চাষীদের মধ্যে ভূমির পূণর্বণ্টন করিবার জন্য শক্তিশালী জনমত গঠন ।

৫। গত দুই বৎসরে অপ্রত্যাশিতরূপে পাটের মূল্য হ্রাস ও পাট ক্রয়-বিক্রয়ে দুর্নীতির দরুণ শতকরা ৯৫ জন পাট চাষীর আর্থিক বিপর্যয়ের কারণ নির্ধারণের নিমিত্ত হাইকোর্টের বিচারপতি ও কয়েকজন বেসরকারী সদস্যসহ তদন্ত কমিটি গঠন, পাট চাষীদের অধিক সংখ্যক সদস্য লইয়া ফুট-বোর্ডের পূণর্গঠন এবং চাষীরা যাহাতে পাটের সর্ব্বোচ্চ মূল্য পায় তাহার ব্যবস্থা ও অবিলম্বে যথেষ্ট সংখ্যক পাটকল স্থাপনের জন্য জনমত গঠন।

৬। মুল শিল্পাদির জাতীয়করণ, সরকারী নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে শিল্প প্রতিষ্ঠা, কুটির শিল্পের উন্নয়নকল্পে সাহায্য উৎসাহ দান এবং দেশীয় শিল্প সংরক্ষনের জন্য বিদেশী পন্যদ্রব্যের উপর অতিরিক্ত কর ধার্য্যাকরণ।

 

আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি
আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি

 

৭। আশ্রয় ও জীবিকানির্বাহের ব্যবস্থাসহ মোহাজেরদের আন্তপূনবসতি দাবী

৮। মন্ত্রী ও উর্দ্ধতন সরকারী কর্মচারীদের বেতন ও শাসন-খাতের খরচ হ্রাস ও নিম্নতন কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবী জানান।

৯। জেলা বোর্ড ও শিক্ষা বোর্ডের বিলোপ সাধন ।

১০। রাস্তাঘাট, রেল লাইন ও নৌ-পথের উন্নয়ন দ্বারা দেশের যাতায়াত ব্যবস্থার উন্নতি করণ।

১১। ভিক্ষাবৃত্তির বিলোপ সাধন করিয়া ওয়ার্ক হাউস প্রতিষ্ঠা করতঃ সক্ষম ভিক্ষুকদের জীবিকা নির্বাহের উপায়করণ এবং সুস্থ এতিম ও অক্ষমদের ভরণ পোষন ও শিক্ষাদানের দায়িত্ব গ্রহণ।

১২। ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রয়কর হইতে অব্যাহতি দিয়া বড় ব্যবসায়ীদের নিকট হইতে মাত্র একবার বিক্রয় কর আদায়ের জন্য আন্দোলন।

১৩। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে রাজস্বের ন্যায় সঙ্গত বিভাগ

১৪। ইসলামের দোহাই দিয়া অন্যায়, অবিচার, অত্যাচার জুলুম, উৎপীড়ন, ঘুষ, চোরাচালন, চোরাকারবার, স্বজন- প্রীতি, দুর্নীতি প্রভৃতি সৰ্ব্ব প্রকার সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা।

১৫। সুষ্ঠু ও নির্বিঘ্ন জীবন-যাত্রার জন্য প্রয়োজনীয় খাদ্য, আবাস, স্বাস্থ্য, নিরাপত্তা, ন্যায় বিচার, কাজ করার ও কাজের উপযুক্ত মজুরী এবং ধর্ম সভ্যতা, সংস্কৃতি ও পূর্ণ ব্যক্তি স্বাধীনতা- মতামত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, পত্রিকা ও প্রচারপত্রের স্বাধীনতা, শোভাযাত্রা, মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও ধর্মঘট করার স্বাধীনতা, সংবাদ আদান প্রদানের স্বাধীনতা, ব্যক্তি বিশেষের মর্যাদা ও ঘরবাড়ী অক্ষুণ্ণ রাখার স্বাধীনতা, গতিবিধির স্বাধীনতা এবং রেডিও মারফত প্রচারের অধিকার প্রত্যেক পাকিস্তানবাসীকে সমান ও সহজভাবে দিতে হইবে। এই সব অধিকার প্রতিষ্ঠিত করার জন্য অবিরাম সংগ্রাম চালাইয়া যাইতে হইবে।

 

আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি
আওয়ামী মুসলিম লীগের আশু কৰ্ম্মসূচি

 

১৬। সকল শ্রেণীর জনগণের দৈনন্দিন অভাব অভিযোগ পূরণ এবং সর্ব্ব প্রকার সমাজ সেবা ও গঠনমূলক কাজে আত্মনিয়োগ ।

১৭. দিল্লী চুক্তিকে সাফল্য মণ্ডিত করিয়া হিন্দু-মুসলিম সম্প্রতি সম্প্রীতি স্থাপন।

১৮। বৃটিশ কমনওয়েলথের সহিত সম্পর্কচ্ছেন।

১৯। আগামী তিন মাসের ভিতর জাতিসংঘ গণভোট দ্বারা কাশ্মীর সমস্যার সমাধান না করিলে পাকিস্তান কর্তৃক জাতিসংঘ পরিত্যাগ ।

২০। সমগ্র দুনিয়াব্যাপী মুসলমানদের ভিতর ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং জনতার গণতান্ত্রিক, মুসলিম ও প্রতিবেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন।

২১। মানবের প্রতি আশির্বাদ স্বরূপ ইসলামকে ব্যক্তি দল ও শ্রেণীবিশেষের স্বার্থ সিদ্ধির জন্য যাহাতে ভুল ব্যাখ্যা করা এবং অন্যায় ও অসাধুভাবে কাজে লাগানো না হয় তাহার জন্য আধ্যাত্বিক । আধ্যাত্মিক), নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রূপ সম্পর্কে ইসলামের সত্যিকার ব্যাখ্যা এবং ব্যক্তি ও সমাজ জীবনে ইহার বাস্তব প্রয়োগ করিয়া পাকিস্তানকে সত্যিকার ইসলামী পরিবেশ, সমাজ ও রাষ্ট্র বা দারুল ইসলাম হিসাবে গড়িয়া তুলিবার জন্য অবিরাম সংগ্রাম।

আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন

২২। পাকিস্তান রাষ্ট্রকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও স্থায়ী রাখার ব্যাপারে অগ্রণী হইবার জন্য দেশব্যাপী শক্তিশালী ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়িয়া ভোলা ।

Leave a Comment