আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান

আজকের আমরা আলোচনা করবো আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের খসড়া ম্যানিফেষ্টোর অন্তর্ভুক্ত।

 

আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান
আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান

 

আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান

 

মুক্তি ও স্বাধীনতা আপেক্ষিক শব্দ: নিরপেক্ষ নহে মানবীয় জ্ঞান ও সমাজের ক্রমবিকাশ ও বিবর্তনের সঙ্গে সঙ্গে এই শব্দদ্বয়ের অর্থও পরিবর্তিত হইতে থাকে। মুক্তি অর্জ্জন করিতে হইলে সদা সতর্ক থাকিতে হইবে। স্বাধীনতা হইতেছে মানব প্রতিভার সর্ব্বোচ্চ স্তরে উন্নত হইবার অথবা ভাষান্তরে বলিতে গেলে সৃষ্ট হইবার উদ্দেশ্যকে পূর্ণ করিবার সুযোগ।

সুতরাং মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রাম চিরন্তন প্রতিক্রিয়াশীলদের সহিত আমাদের আপোষহীন সংগ্রাম চলিতেই থাকিবে। বর্তমানে আমাদের হাতে যে কর্তব্য রহিয়াছে তাহার গুরুত্ব আমরা সম্যক উপলব্ধি করিতে পারি। জীবন মরণ পণ করিয়া আজ জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করিতে হইবে জীবনযাত্রার পথে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন সাধন করিতেই হইবে।

 

আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান
আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান

 

স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী সৈনিকগণ যুগে যুগে স্বাধীনতা ও প্রগতির শত্রুগনের সম্মিলিত শক্তির দ্বারা নিষ্ঠুরভাবে অত্যাচারিত হইয়াছেন। যুগপ্রবর্তক নেতৃগণের জীবন ধারা, সংগ্রাম এবং ক্রিয়াকলাপ এই সত্যের জীবন্ত প্রমান। সত্য সন্ধান সৈনিকগণ তাঁহাদের আদর্শের সফলতার প্রতিক্ষায় বাঁচিয়া থাকেন।

সত্য অজেয়, অতএব প্রতিক্রিয়াশীলগণ যত শক্তিশালীই হউক না কেন পরিনামে আমাদের আদর্শ ও আন্দোলনের জয় অবশ্যম্ভাবী।

এই কঠিন এবং বিরাট কাজে আজাদী পাগল নাগরিকদের সমস্ত শক্তি ও উপাদানের সমাবেশই গোটা জাতিকে উদ্বুদ্ধ করিয়া তুলিতে পারে। আজ আমাদের সকলের সবচেয়ে গড় দুসমন হইতেছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদই আমাদের সবাইকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে।

 

আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান
আওয়ামী মুসলিম লীগের ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান

 

পক্ষান্তরে এই সাম্রাজ্যবাদের মোকাবেলায় লড়াই করার শক্তি বিপ্লবী জনতার মধ্যেই নিহিত রহিয়াছে। ইসলামের সাম্য ও স্বাধীনতার মহান বানীতে উদ্বুদ্ধ নরনারীকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার সময় গ্রহণ করিতে জনগনের কওমী প্রতিষ্ঠান আজ উদাত্ত আহ্বান জানাইতেছে। মানবতার চূড়ান্ত মুক্তি সংগ্রাম যাতে বিলম্বিত না হয় সে জন্য জনতাকে তাহাদের সমস্ত ব্যক্তিগত এবং দলগত ৰিজেন বিসর্জন দিয়া এক কাতারে সমবেত হইতে আওয়ামী লীগ আবেদন জানাইতেছে।

সাম্রাজ্যবাদী সরীসৃপের ফোঁস ফোঁস শব্দ আজ সমাজেনা আনাচে কানাচে সর্বত্র শোনা যাইতেছে সেই ফোঁস ফোঁস শব্দ যেন এই যুগের সঙ্গীর আমাদের কওমী প্রতিষ্ঠান এই সরীসৃপের বিরুদ্ধে সংগ্রাম চালাইয়া তাহাদের বিষদাঁত উৎপাটন করিতে বদ্ধপরিকর। হযরত আবুবকর সিদ্দিকী (রাঃ) বলিয়াছেন : ‘যদি আমি ঠিক থাকি তবে আমাকে অনুসরণ কর, আর যদি আমি হই আমাকে সংশোধন কর।’

 

সেই অমর আদর্শকে সামনে ধরিয়াই পূর্ব্ব-পাক আওয়ামী মুসলিম লীগ হয় দেশবাসিকে সমতালে আগাইয়া আসিতে আহ্বান জানাইতেছে; আসুন আমরা কোটি কোটি নর নারীর সমবেত চেষ্টা গণ আজাদী হাসিল করিয়া সোনার পূর্ব পাকিস্তানকে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভিত্তিতে গড়িয়া তুলিয়া সত্যিকা ইসলামী পরিবেশ, সমাজ ও রাষ্ট্র দারুল ইসলাম কায়েম করি।

হয় কামিয়াবী, না হয় মৃত্যু মাঝখানে কোন আপোষ নাই।
দারুল ইসলাম জিন্দাবাদ। আজাদ পাকিস্তান জিন্দাবাদ!!

Leave a Comment