আমাদের আজকের আলোচনা বিষয় –পার্লামেন্টারী পার্টি। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
পার্লামেন্টারী পার্টি
![পার্লামেন্টারী পার্টি [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 পার্লামেন্টারী পার্টি](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ01.jpg)
৪০. (ক) পূর্ব পাক আওয়ামী লীগের যে সমস্ত সদস্য পূর্ব পাক আঞ্চলিক বা প্রাদেশিক আইন সভা বা পরিষদের বা পাকিস্তানের কেন্দ্রীয় আইন সভা বা পরিষদের সভ্য নির্বাচিত হইবেন তাহারা উক্ত আইন সভা বা পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টি গঠন করিতে ও উহার নিজস্ব কর্মকর্তা নির্বাচন করিতে বাধ্য থাকিবেন।
উক্ত বাংলাদেশ আওয়ামী লীগ-২০ পার্লামেন্টারী-পার্টিভূক্ত প্রত্যেক সদস্য উক্ত পার্টির সিদ্ধান্ত মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। উক্ত পাি সংখ্যাগুরু সদস্যদের সিদ্ধান্তই পার্টির সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে। কিন্তু উক্ত পার্লামেন্টারী-পার্টি প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের মূলনীতির বা কোন ধারার খেলাপ কোন সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে না।
খ) পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির একজন লিডার ও একজন ডেপুটি লিডার থাকিবে এবং দরকার বোধে উক্ত পার্টি অন্যান্য কর্মকর্তার পদ সৃষ্টি করিয়া নির্বাচন দ্বারা তাহা পূরণ করিতে পারিবে। গ) পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী-পার্টির সদস্যগণ ও পূর্ব পাকিস্তান হইতে নির্বাচিত পাকিস্তান আওয়ামী লীগ পার্লামেন্টারী-পার্টির সদস্যগণ পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির উপদেশ ও নির্দেশ অনুযায়ী কাজ করিতে বাধ্য থাকিবেন অন্যথায় তাহাদের বিরুদ্ধে ৩৭(গ) ধারা প্রযোজ্য হইবে।
ঘ) পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী-পার্টি উপরোক্ত (খ) উপধারা মতে কর্মকর্তা নির্বাচিত করিবার পর কর্মকর্তাগণ এক বৈঠকে মিলিত হইয়া তাহাদের নিজ নিজ কার্যাবলী স্থির করিয়া লইবেন। কিন্তু যদি ইহা ছিল করিতে তাহারা অক্ষম হন তাহা হইলে পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি উহা চূড়ান্তভাবে স্থির করিয়া লইবেন। কিন্তু যদি ইহা স্থির করিতে তাহারা অক্ষম হন তাহা হইলে পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি উহা চূড়ান্তভাবে স্থির করিয়া দিবে।
ঙ) পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী-পার্টির সদস্যগণ এবং পূর্ব পাকিস্তান হইতে নির্বাচিত পাকিস্তান আওয়ামী লীগ পার্লামেন্টারী-পার্টির সদস্যগণ পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী-পার্টির ফান্ডে এক টাকা, পূর্ব পাক আওয়ামী লীগ ফান্ডে চারি টাকা, নিজস্ব জিলা আওয়ামী লীগ ফান্ডে তিন টাকা ও নিজস্ব মহকুমা আওয়ামী লীগ ফান্ডে দুই টাকা এই মোট ১০ (দশ) টাকা মাসিক চাঁদা দিতে বাধ্য থাকিবেন। অন্যথায় পূর্ব পাক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি তাহাদের বিরুদ্ধে যে কোন ব্যবস্থা অবলম্বন করিতে পারিবে।
![পার্লামেন্টারী পার্টি [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 পার্লামেন্টারী পার্টি](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ.jpg)
![পার্লামেন্টারী পার্টি [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 পার্লামেন্টারী পার্টি](https://bn.historygoln.com/wp-content/uploads/2024/09/পার্লামেন্টারী-পার্টি.jpg)