জিলা আওয়ামী লীগ [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

 

আমাদের আজকের আলোচনা বিষয় –জিলা আওয়ামী লীগ। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

জিলা আওয়ামী লীগ

 

জিলা আওয়ামী লীগ

 

৪৩. পূর্ব-পাকিস্তানের প্রত্যেক জিলায় নিম্নলিখিত সদস্যগণ সমবায়ে একটি জিলা আওয়ামী-লীগ কাউন্সিল গঠিত হইবে :-

(ক) প্রতি মহকুমা আওয়ামী লীগ কাউন্সিল কর্তৃক ২৫ জন নির্বাচিত সদস্য। (খ) প্রতি জিলা আওয়ামী-লীগ কাউন্সিল কর্তৃক উহার দ্বিবার্ষিক নির্বাচনী সভার প্রথম অধিবেশনে প্রতি মহকুমা হইতে ৫ জন করিয়া সদস্য কো-অপশন।

৪৪. (ক) জিলা আওয়ামী-লীগ কাউন্সিলের মোট সদস্যের ( (এক পঞ্চম) অংশ কাউন্সিলার সভায় উপস্থিত হইলেই কোরাম হইবে।

(খ) প্রত্যেক কাউন্সিলারকে প্রতি ২ বৎসরের জন্য ২ টাকা চাঁদা দিতে হইবে। (গ) জিলা আওয়ামী-লীগ কাউন্সিলারদের দেয় উক্ত চাঁদা আদায়ের ব্যাপারে জিলা ওয়ার্কিং কমিটি, গঠনতন্ত্রের ২৫ ও ২৬ ধারায় উল্লেখিত ক্ষমতা প্রয়োগ করিবে। ।

জিলা আওয়ামী-লীগ কাউন্সিল নিম্নলিখিত কর্মকর্তা নির্বাচন করিবে।

(ক) সভাপতি

(খ) মহকুমার সংখ্যানুপাতে সহ সভাপতি ।

(গ) সম্পাদক

(ঘ) সাংগঠনিক সম্পাদক

(ঙ) দপ্তর সম্পাদক

(চ) মহকুমার সংখ্যানুপাতে সহকারী সম্পাদক

(ছ) কোষাধ্যক্ষ।

 

জিলা আওয়ামী লীগ

 

৪৬। উপরোক্ত জিলা আওয়ামী-লীগ কর্মকর্তাগণ ও জিলা আওয়ামী-লীগ কাউন্সিল কর্তৃক নির্বাচিত ১৮ জন সদস্য দ্বারা জিলা আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি গঠিত হইবে এবং ৭ জন সদস্য সভায় উপস্থিত হইলেই কোরাম হইবে। ৪৭। জিলায় যে সমস্ত বিষয় সম্বন্ধে এই গঠনতন্ত্রে কোন কিছু উল্লেখ নাই সে সব ব্যাপারে পূর্ব পাক আওয়ামী লীগের নিয়মাবলী যতদূর সম্ভব প্রযোজ্য হইবে।

Leave a Comment