মহকুমা আওয়ামী লীগ [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –মহকুমা আওয়ামী লীগ। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

মহকুমা আওয়ামী লীগ

 

মহকুমা আওয়ামী লীগ

 

৪৯। প্রত্যেক মহকুমায় একটি করিয়া মহকুমা আওয়ামী-লীগ গঠিত হইবে এবং মহকুমা কাউন্সিল নিম্নলিখিতরূপে গঠিত হইবে :-

(ক) প্রত্যেক ইউনিয়ন বা পঞ্চায়েত আওয়ামী লীগ হইতে নির্বাচিত ৫ জন সদস্য। (খ) প্রত্যেক মিউনিসিপ্যালিটি আওয়ামী লীগ হইতে নির্বাচিত ১০ জন সদস্য।

(গ) মহকুমা আওয়ামী-লীগের কাউন্সিল কর্তৃক ইহার দ্বিবার্ষিক নির্বাচনী সভার প্রথম অধিবেশনে ১০ সদস্য কো-অপশন।

(ঘ) উপরোক্ত কাউন্সিলের প্রত্যেক সদস্যকে দ্বিবার্ষিক ১. (এক) টাকা হারে চাঁদা প্রদান করিতে হইবে।

(ঙ) মহকুমা কাউন্সিলারদের দেয় চাঁদা আদায় সম্বন্ধে উহার ওয়ার্কিং কমিটি ২৫ ও ২৬ ধারায় উল্লিখিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে।

 

৫০। নিম্নলিখিত কর্মকর্তা লইয়া মহকুমা আওয়ামী-লীগ গঠিত হইবে।

(ক) সভাপতি ।

(খ) তিন জন সহ-সভাপতি।

(গ) সম্পাদক।

(ঘ) সাংগঠনিক সম্পাদক ।

(ঙ) দপ্তর সম্পাদক ।

(চ) তিন জন সহকারী সম্পাদক।

(ছ) কোষাধ্যক্ষ।

 

মহকুমা আওয়ামী লীগ

 

৫১। উপরোক্ত কর্মকর্তাগণ ব্যতীত মহকুমা আওয়ামী-লীগ কাউন্সিল কর্তৃক নির্বাচিত আরও ১৮ জন সদস্য লইয়া মহকুমা আওয়ামী-লীগ ওয়ার্কিং কমিটি গঠিত হইবে। ৭ জন সদস্য ওয়ার্কিং কমিটির সভায় উপস্থিত হইলেই কোরাম হইবে।

৫২। মহকুমার যে সমস্ত বিষয় সম্বন্ধে এই গঠনতন্ত্রের কোন কিছু উল্লেখ নাই সেইসব ব্যাপারে জিলা আওয়ামী লীগের নিয়মাবলী যতদূর সম্ভব প্রযোজ্য হইবে।

Leave a Comment