আওয়ামী লীগ ফান্ড [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –আওয়ামী লীগ ফান্ড। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

আওয়ামী লীগ ফান্ড

 

আওয়ামী লীগ ফান্ড

 

পূর্ব পাক আওয়ামী লীগ ফান্ড :-

৬১।

(ক) প্রত্যেক কাউন্সিলারের দ্বিবার্ষিক ২. হারে চাঁদা।

(খ) আঞ্চলিক বা প্রাদেশিক এবং কেন্দ্রীয় আইনসভা বা পরিষদে পূর্ব পাকিস্তান হইতে নির্বাচিত আওয়ামী লীগ দলভূক্ত প্রত্যেক সদস্যের মাসিক ৪ টাকা হারে চাঁদা।

(গ) প্রত্যেক জেলার মঞ্জুরী ফি বাবদ ৩০ (ত্রিশ) টাকা ।

(ঘ) পূর্ব পাক আওয়ামী লীগের প্রচার দপ্তর কর্তৃক প্রকাশিত পুস্তিকা বিক্রীত অর্থ

(ঙ) এক কালীন দান।

জিলা বা সিটি আওয়ামী লীগ ফান্ড :-

(চ) জিলা আওয়ামী লীগ কাউন্সিল সদস্যদের প্রত্যেকের দ্বিবার্ষিক ২. হারে চাঁদা।

(ছ) প্রত্যেক মহকুমা বা সিটির অধীনস্থ ওয়ার্ড আওয়ামী লীগের মঞ্জুরী ফি বাবদ ১৫, টাকা ।

(জ) আঞ্চলিক বা প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন সভা বা পরিষদের স্থানীয় আওয়ামী লীগ দলভূক্ত প্রত্যেক সদস্যের মাসিক ৩ (তিন) টাকা হারে চাঁদা।

(ঝ) এক কালিন দান।

মহকুমা আওয়ামী লীগ ফান্ড :-

(ঞ) প্রত্যেক কাউন্সিলারের দ্বিবার্ষিক ১ (এক) টাকা হারে চাঁদা।

(ট) থানা আওয়ামী লীগ হইতে মঞ্জুরী ফি বাবদ ৫ (পাঁচ) টাকা।

(ঠ) আঞ্চলিক বা প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন সভা বা পরিষদের স্থানীয় আওয়ামী লীগ দলভূক্ত প্রত্যেক

সদস্যের মাসিক ২. দুই টাকা হারে চাঁদা।

(ড) এক কালীন দান।

থানা আওয়ামী লীগ ফান্ড :-

(ঢ) প্রত্যেক কাউপিলারের দ্বিবার্ষিক ১. টাকা হারে চাঁদা।

(ণ) প্রত্যেক ইউনিয়ন বা পঞ্চায়েত ও প্রত্যেক মিউনিসিপ্যালিটি আওয়ামী লীগের মঞ্জুরী ফি বাবদ ২ (দুই) টাকা

(ত) এককালীন দান।

ইউনিয়ন বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা সিটির অন্তর্গত ওয়ার্ডে আওয়ামী লীগ ফান্ড :-

(থ) কর্মকর্তা ও ওয়ার্কিং কমিটির সদস্যদের প্রত্যেকের দ্বিবার্ষিক ৪০ (আট) আনা হারে চাঁদা।

(দ) এক কালীন দান ।

 

পূর্ব পাক আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টি ফান্ড :-

(ধ) ৪০ (ঙ) উপধারা মতে পার্লামেন্টারী পার্টির প্রত্যেক সদস্যের মাসিক ১ টাকা চাঁদা ।

(ন) সদস্যদের এক কালীন দান ।

৬২। আওয়ামী লীগের প্রাথমিক সদস্য শ্রেণীভূক্ত হইবার জন্য দেয় দ্বিবার্ষিক /০ (এক) আনা চাঁদা নিম্নোক্ত হারে

বিভিন্ন শাখার মধ্যে ভাগ করা হইবে।

(ক) প্রাথমিক-ইউনিট = <১০ দুই পয়সা

(খ) থানা-(অৰ্দ্ধ) পয়সা

(গ) মহকুমা-(অৰ্দ্ধ) পয়সা

(ঘ) জিলা-(অৰ্দ্ধ) পয়সা

(ঙ) পূর্ব পাক আওয়ামী লীগ -(অৰ্দ্ধ) পয়স

(চ) সিটির অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগ প্রাথমিক-ইউনিট হইয়াও মহকুমার সমমর্যাদা সম্পন্ন হওয়ায় এবং উহার উপরে কোন থানা আওয়ামী লীগ না থাকায় উপরোক্ত /০ (এক) আনা চাঁদার <১০ (দুই) পয়সা ওয়ার্ড আওয়ামী লীগ, ১ পয়সা সিটি আওয়ামী লীগ এবং বাকী পয়সা পূর্ব পাক আওয়ামী লীগ পাইবে।

 

আওয়ামী লীগ ফান্ড

Leave a Comment