শ্রমনীতি,সংস্কৃতিনীতি ও শিক্ষা নীতি [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –শ্রমনীতি,সংস্কৃতি ও শিক্ষা নীতি। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

শ্রমনীতি,সংস্কৃতি ও শিক্ষা নীতি

 

শ্রমনীতি,সংস্কৃতিনীতি ও শিক্ষা নীতি

 

শ্রমনীতি

যে সকল শিল্প পরিকল্পনা বর্তমানে হতেছে তাহাও কতিপয় ভাগ্যবান শিল্পপতিদের উদ্যোগে। ইহারা শ্রমিকের শ্রমমূল্য কমিয়ে এবং নির্মম শোষণ দ্বারা কোটি কোটি টাকা মোনাফা করছে অথচ শ্রমিকগণ তাদের নিজেদের উৎপাদিত দ্রব্যই বাজারে যেয়ে কিনিতে অপারগ হতেছে। শ্রমিক কর্মচারীরা স্ত্রী পুত্র কন্যা লয়ে বাঁচিবার অধিকার হতে বঞ্চিত হয়ে এবং শোষণের যাঁতা কলে পিষ্ট হয়ে হতাশা গ্রস্থ ও নিজ কর্মে নিরুৎসাহ বোধ করছে।

সাংস্কৃতিকনীতি

জনগণের সাংস্কৃতিক মাণের দিন দিন অবণতি ঘটছে। বিদেশী পুস্তিকাগুলি আমাদের দেশের সরলমতি যুবক যুবতীদের মণ বিষাক্ত ও বিকৃত করছে। বিদেশ হতে আমদানীকৃত পুস্তিকা, ম্যাগাজীন, ছবি ইত্যাদি শুধু মাত্র যুদ্ধবাদী ও যৌনবিকৃতি মূলক চরিত্র গড়ে তুলতে সাহায্য করছে। একটি সুস্থ্য সাংস্কৃতিক আবহাওয়া গড়িয়া তোলার ব্যাপারে সরকারের উদ্যোগ নেই।

 

শ্রমনীতি,সংস্কৃতিনীতি ও শিক্ষা নীতি

 

শিক্ষানীতি

শিক্ষার ক্ষেত্রে যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচীতে সুস্পষ্ট নির্দেশ আছে। আজ পর্যন্ত মাতৃ ভাষার মাধ্যমে শিক্ষার প্রচলন হয়নি, কচি ছেলে মেয়েদের স্কন্ধে আজও তিন চারিটি বিদেশী ভাষা বাধ্যতামূলকভাবে চেপে রয়েছে। স্কুল কলেজের উন্নতির কোন প্রচেষ্টাই নেই । ছাত্রদের বেতন হ্রাস ও আবাস স্থলের ব্যবস্থা করার কোনই ইচ্ছা সরকারের দেখা যাইতেছে না ।

Leave a Comment