আমাদের আজকের আলোচনা বিষয় –সাংগঠনিক তৎপরতা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
সাংগঠনিক তৎপরতা
![সাংগঠনিক তৎপরতা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 সাংগঠনিক তৎপরতা](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/বাকশাল-গঠনে-1.jpg)
এই মহাণ সংকল্পকে বাস্তবায়িত করার একমাত্র হাতিয়ার হল সংগঠণ। যে পরিমাণ সংগঠণ এই বিরাট দায়িত্ব পালনের জন্য দরকার তাহা আজও আমরা অর্জন করি নাই। একথা স্বীকার করিতে লজ্জা নাই যে, আমাদের সাংগঠনিক দুর্বলতার সুযোগেই প্রতিক্রিয়াশীল চক্র আমাদের উপর বার বার হামলা চালিয়া যেতে সমর্থ হতেছে।
কর্মীদের রাজনৈতিক সচেতনতা এবং সংগঠণের শৃঙ্খলার প্রতি আনুগত্য বৃদ্ধিই আমাদের পরিপূর্ণ সাফল্যের পথে আগাইয়া লইয়া যাইবে। অতীতে এমন ঘটনাও ঘটিয়াছে যে, কতিপয় সুবিধাবাদী ব্যক্তি আমাদের সংগঠণের শৃঙ্খলা ভঙ্গ করে ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করেছে। একটি জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুরূপ দুর্বলতা অভূতপূর্ব না হলেও সংগঠণের পক্ষে মারাত্মক।
তাই আওয়ামী লীগকে দৃঢ় সংগঠণের উপর দাঁড় করিয়ে একটি সত্যিকার জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করার কাজকেই বর্তমানে আমরা প্রধানতম কর্তব্য বলে মনে করি। বিগত দুই মাসের মধ্যে আওয়ামী লীগের কর্মীরা অশেষ পরিশ্রম দ্বারা প্রদেশের সর্বস্থানে সাংগঠনিক কাজে নিজেদের আত্মনিয়োগ করেছে। ইতিমধ্যেই প্রদেশের সকল জেলার এবং শতকরা ২৫ ভাগ ইউনিয়নে আওয়ামী লীগ সংগঠণ হয়েছে।
ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা প্রদেশের সকল ইউনিয়নে এমনকি সকল গ্রামেই আওয়ামী লীগের ঝাণ্ডা উড়াতে সক্ষম হব। এই মহাণ কাজে আপনারা সর্বশক্তি নিয়োগ করুণ এবং দেশের প্রতিটি দেশ প্রেমিক কর্মীকে আমাদের ত্যাগ ও কর্মক্ষমতা দিয়ে আকৃষ্ট করে তুলুন।
বন্ধুগণ! আমার রিপোর্ট সমাপ্ত করার পূর্বে আমি আমার দেশবাসীর নিকট আবার আহ্বান জানাইতেছি। পূর্ববাংলার জনতার অটুট ঐক্য প্রতিষ্ঠা এবং দেশে সত্যিকার শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজ আপনারা দলে দলে আওয়ামী লীগে যোগদান করে জাতির মুক্তির পথকে প্রশস্ত করুন। আওয়ামী লীগের পতাকা তলে পাকিস্তানের সকল শ্রেণীর ও সকল ধর্মের জনতার মহান সমাবেশই আমাদের পবিত্র কর্মসূচিকে ও ওয়াদাকে বাস্তবে রূপদান করবার একমাত্র উপায়।
![সাংগঠনিক তৎপরতা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 সাংগঠনিক তৎপরতা](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/বাকশাল-গঠনে-2.jpg)
দেশবাসীর হিম্মতের উপর, তাদের সততা ও সদিচ্ছার উপর অবিচল আস্থা রেখে আমরা আমাদের লক্ষ্য স্থলে পৌঁছতে পারবো। আসুন আজ আমরা এই শপথ ও এই প্রত্যয় লয়ে আমাদের অধিবেশনের কাজ শুরু করি। বন্ধুগণ আপনারা দীর্ঘ সময় যাবত ধৈর্য্যধারণ করে আমার বক্তব্য শ্রবণ করবার জন্য আমি আবার আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আসন গ্রহণ করছি। খোদা হাফেজ।
![সাংগঠনিক তৎপরতা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 সাংগঠনিক তৎপরতা](https://bn.historygoln.com/wp-content/uploads/2024/09/সাংগঠনিক-তৎপরতা.jpg)