গ্রামীণ অর্থনীতি

আমাদের আজকের আলোচনা বিষয় –গ্রামীণ অর্থনীতি। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

গ্রামীণ অর্থনীতি

 

গ্রামীণ অর্থনীতি

 

বাংলাদেশের প্রাণ হচ্ছে বাংলার গ্রামে। বাংলাদেশের ৬৫ হাজার গ্রামের শতকরা পঁচানব্বই জন অধিবাসী হচ্ছেন আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রধান ও মুখ্য শক্তি। বাংলার সহস্র বৎসরের ইতিহাসের যা কিছু গৌরব, আমাদের যা কিছু গর্বের বস্ত্র সবকিছুরই ভা-ার হচ্ছে আমাদের পাড়া-গাঁ। উপনিবেশিক শাসকদের অবহেলার ফলে সুজলা সুফলা বাংলার সে গ্রাম আজ জরাজীর্ণ, তার পুরাতন বৈভব-ঐশ্বর্য আজ ধ্বংসের পথে। আওয়ামী লীগ দেশ শাসনের ভার গ্রহণের সাথে সাথে তাই বাংলার পল্লী-উন্নয়ন এবং গ্রামের খেটে খাওয়া সরল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তৎপর হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন সোনার বাংলার সোনার গ্রামগুলিতে স্বাস্থ্য ও সম্পদের সমাবেশ করার কাজটিকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে গ্রহণ করেছে।আমাদের অর্থনৈতিক উন্নয়ন-পরিকল্পনায় গ্রামীণ অর্থনীতিকে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রেশম, কাশা, তাঁত, ইক্ষু, লাক্ষা, লবণ, বাঁশ ও বেতের তৈরী দ্রব্য ইত্যাদির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

 

তাছাড়া আগামী পাঁচ বৎসরের মধ্যে প্রতি থানায় একটি করে আদর্শ গ্রাম গঠন, প্রতি ইউনিয়নে একটি করে সরকারী পুকুর খনন এবং পুকুর সংলগ্ন উদ্যানে একটি খামার প্রতিষ্ঠার কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি হাজার গ্রামের প্রায় তিন লাখ লোক নতুন চাকুরী পাবে। গ্রামের মানুষের বিশুদ্ধ খাবার পানির সঙ্কট মিটানোর জন্য প্রতি এক হাজার মানুষের জন্য সরকারী ব্যয়ে একটি করে নলকূপ স্থাপন করা হবে।

গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য সমবায় ও যৌথ মালিকানায় সরকারী পৃষ্ঠপোষকতায় কুটির শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবং যাতে করে গ্রাম- কর্মীদের টাকা পয়সার লেনদেন ও লগ্নীর সুযোগ সম্প্রসারিত হয় তার জন্য প্রতি থানায় ব্যাংকের শাখা স্থাপনের নির্দেশ জারী করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসন কাঠামো আরও সুদৃঢ় হলে ব্যাংকিং সুযোগসমূহকে আরও সম্প্রসারিত করা হবে।

 

গ্রামীণ অর্থনীতি

 

তাছাড়া কৃষকদের সহজলভ্য কৃষিঋণ দিয়ে চাষাবাদের সরঞ্জাম ক্রয়ের ব্যাপারে উৎসাহ দেওয়া হবে এবং সমাজতান্ত্রিক নীতিমালার অধীনে যাতে করে ব্যাপক জনগোষ্ঠী কার্যে সম্পৃক্ত হতে পারে তার জন্যে গ্রামের নির্মাণ- কার্য অব্যাহত থাকবে । তাঁত শিল্পকে উন্নত করার জন্য তাঁতীদের সমবায় গঠন এবং তারা যাতে করে সরাসরি সুতা পেতে পারে তার চেষ্টা করা হবে।

Leave a Comment