আমাদের আজকের আলোচনা বিষয় –প্রতিরোধ সংগ্রাম। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
প্রতিরোধ সংগ্রাম
![প্রতিরোধ সংগ্রাম [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 প্রতিরোধ সংগ্রাম](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/আওয়ামী-লীগের-শাসনামল-3.jpg)
আজকে তারা সংগ্রাম করে গভর্নমেন্ট গঠন করতে চায়। ২৫ মার্চ তারিখে কার উপরে আক্রমণ শুরু হয়? আক্রমণ শুরু হয় আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের কর্মীদের উপরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে, রাজারবাগে আমার পুলিশের উপরে, আমার সামরিক বাহিনীর বাঙ্গালী ছেলেদের উপরে, আর আমার বিডিআর-এর রেসিসট্যান্ট মুভমেন্ট আরম্ভ হয়।
এরোপ্লেন, জাহাজ না থাকলে তারা কিছুই করতে পারতো না। আমাদের অস্ত্র ছিল না। সামান্য যা জোগাড় করতে পেরেছিলাম সেগুলো সমস্ত জায়গায় বাংলাদেশের মহকুমায় মহকুমায় পাঠানো হয়েছিল। প্রত্যেক মহকুমায় মহকুমায় আমাদের কমান্ডার ঠিক করা ছিল। প্রত্যেক জিলায় জিলায়। আমাদের কমান্ডার ঠিক করা ছিল।
স্বাধীনতা আন্দোলন একদিনে হয় নাই।স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে ২৫ বছর আগে থেকে। আওয়ামী লীগের জন্ম, সংগ্রামের জন্ম। আওয়ামী লীগ প্রতিষ্ঠানের জন্ম হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে । আওয়ামী লীগ প্রতিষ্ঠানের আজ যদি মৃত্যু হয় তবে আমি দেখতে চাই সংগ্রামের মধ্য দিয়েই যেন মৃত্যু হয়।
কর্মী ভাইয়েরা আজ তোমাদের সামনে আমার অনেক কথা বলার আছে। কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে বাংলার স্বাধীনতার জন্য। লক্ষ লক্ষ মা-বোনের আর্তনাদ আজও মোছে নাই, আজও থামে নাই । আজও তাদের চোখের পানি যায় নাই।
![প্রতিরোধ সংগ্রাম [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 প্রতিরোধ সংগ্রাম](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/স্বাধিকার-থেকে-স্বাধীনতা-3.jpg)
সেই সংগ্রামে আওয়ামী লীগের এমন কোনো কর্মী নাই যার বাড়ী ঘর জ্বালাইয়ে দেওয়া হয় নাই। গ্রামে গ্রামে আওয়ামী লীগারদের বাড়ী কোনটা, আওয়ামী লীগের কর্মীর বাড়ী কোনটা, আওয়ামী লীগের বাপ-মা কে সেইগুলো বেছে বেছে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কর্মীকে ধরতে পারলে এক মুহূর্তেও দেরি করে নাই, গুলি করে হত্যা করা হয়েছে ।
![প্রতিরোধ সংগ্রাম [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 প্রতিরোধ সংগ্রাম](https://bn.historygoln.com/wp-content/uploads/2024/09/প্রতিরোধ-সংগ্রাম.jpg)