ভারতবর্ষে বৈদেশিক আক্রমণ

আমাদের আজকের আলোচনার বিষয় বৈদেশিক আক্রমণ। এই বিষয়য়ে নানা রকম বিতর্ক আছে। এক পক্ষের মতে ভারতবর্ষে বৈদেশিক আক্রমণ করে আর্যগণ। ভারতীয় উপমহাদেশ মূলত দ্রাবিড় জনজাতির আবাসস্থল ছিল। এশিয়া মাইনর থেকে বহিরাগত আর্যগণ ভারতের প্রথম দখলদার বাহিনী। তবে এটা ঠিক একদিনে ঘটেনি। শত বছরের ব্যবধানে ঘটেছিল, এবং এরপর আর্যরাই ভারতবর্ষের প্রভুত্ব গ্রহণ করে। হিন্দু পুরাণসমূহের বহু গল্পগাঁথা প্রকৃতপক্ষে আর্য-অনার্য লড়াইয়ের উপর ভিত্তি করে সৃষ্ট। এটাও জানা যায় ভারতবর্ষে প্রথম বৈদেশিক আক্রমণ করেন পারস্যের রাজা দারিয়ুস। তিনি খৃষ্টপূর্ব ৫১৪ সালে ভারতে প্রথম বিদেশি হিসেবে আক্রমণ করেন।

বৈদেশিক আক্রমণ

 

বৈদেশিক আক্রমণ

 

ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই বহুবার বিদেশীদের দ্বারা আক্রান্ত হয়েছে। ভারতের ঐশ্বর্য এবং অনৈক্যই ছিল এর প্রধান কারণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে ভারত পারস্য দ্বারা আক্রান্ত হয়েছিল। ফলে প্রায় দুই শতাব্দী ধরে পশ্চিম পাকিস্তানের কিছু এলাকা পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রদেশে পরিণত হয়। এরপর খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে ভারত আবার গ্রিক আক্রমণের শিকার হয়। গ্রিক বীর আলেকজান্ডার প্রায় ১৯ মাসব্যাপী অভিযানে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রাজ্য জয় করেন।

উল্লেখ্য যে ইউরোপীদের মধ্যে আলেকজান্ডারই সর্বপ্রথম ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতে গ্রিক আধিপত্য লোপ পায় এবং চন্দ্রগুপ্ত মৌর্য এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই ইউনিটে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করা হয়েছে। প্রত্যক্ষ ফল তেমন গুরুত্বপূর্ণ না হলেও এই আক্রমণের পরোক্ষ ফল ভারতের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। ভারত ও ইউরোপের মধ্যে যোগসূত্র স্থাপনের ফলে সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করা যায় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ।

 

আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র। বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিলেন তাঁর গৃহশিক্ষক। কিন্তু অ্যারিস্টটলের দর্শন শিক্ষার চেয়ে হারকিউলিস বা সাইরাসের মত মহাবীরদের অভিযানের কাহিনী জানতে তিনি ছিলেন বেশি আগ্রহী। ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে ফিলিপের মৃত্যু হলে মাত্র ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন।

 

বৈদেশিক আক্রমণ

 

সিংহাসনে বসে তিনি বিশ্বজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি ভারতবর্ষও আক্রমণ করেন। তাঁর ভারত অভিযানের কাহিনী অবশ্য ভারতীয় কোন সাহিত্যিক উৎস থেকে পাওয়া যায় না। আমরা প্রধানত গ্রিক লেখকদের বিবরণ এবং প্রত্নতাত্ত্বিক উৎস থেকে তাঁর আক্রমণের বিবরণ পাই ।

Leave a Comment