বাংলায় নবজাগরণ || এসএসসি – ইতিহাস

বাংলায় নবজাগরণ এই বিষয়টি এসএসসি [ SSC ] নবম শ্রেণী [ Class 9] এবং দশম শ্রেণী [Class 10] এর ইতিহাস [History] বিষয় এর নবম অধ্যায়ের [Chapter 9] পাঠ।

 

বাংলায় নবজাগরণ

 

বাংলার নবজাগরণ হলো উনিশ শতকের গোড়ার বা গোটা উনিশ শতক জুড়েই বাংলায় চলমান বুদ্ধিবৃত্তিক একটি জাগরণ, যা আদতেই ইউরোপীয় ধারার একটি নবজাগরণ ছিল।

 

আধুনিক পণ্ডিতরা বিশ্বাস করেন যে , ব্রিটিশ শাসনের প্রভাবে বাংলার শিক্ষিত সম্প্রদায়ের ব্যক্তিরা জীবন ও বিশ্বাসের বিভিন্ন বিষয়ে অনুসন্ধিৎসু হয়ে ওঠে এবং প্রশ্ন তুলতে শেখে এবং বলা হয় যে, এই নতুন দৃষ্টিভঙ্গি বাংলার সমসাময়িক জীবনধারাকে বস্তুতান্ত্রিকভাবে সবিশেষ প্রভাবিত করে এবং বিভিন্ন প্রতিবাদমূলক আন্দোলন, নানা সংগঠন, সমাজ এবং সমিতি গঠন, ধর্মীয় সংস্কার আন্দোলন, নতুন শৈলীর বাংলা সাহিত্যের আবির্ভাব ও রাজনৈতিক চেতনাসহ আরো উদীয়মান অন্যান্য সামাজিক ও রাজনৈতিক বিষয়কে এ নবজাগরণরই ইতিবাচক লক্ষণ বলে যুক্তি দেখানো হয়।

নবজাগরণ তত্ত্বের প্রবক্তাদের মতে, এ সকল বিষয়ের মূলে ছিল ইংরেজি ভাষার মাধ্যমে নবার্জিত বিভিন্ন ইউরোপীয় জ্ঞান (বিশেষ করে দর্শন, ইতিহাস, বিজ্ঞান ও সাহিত্য)। এ কথিত নবজাগরণে কেবলমাত্র বাংলার হিন্দুসমাজের উঁচুস্তরের সামান্য অংশ তাৎক্ষণিকভাবে প্রভাবিত হলেও শেষাবধি মুসলিম সমাজ (অনেকটাই অংশত ) ও অন্য সমাজের মাঝেও প্রসার লাভ করে। সেই শতকের শেষপাদে নবজাগরণ উপমহাদেশের অন্যসব অংশেও ছড়িয়ে যায়।

 

বাংলায় নবজাগরণ বাংলায় নবজাগরণ || এসএসসি - ইতিহাস

 

অশোক মিত্র বলেন, অনেকে ভুলবশত এ জাগরণকে রেনেসাঁস হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এর ফলে ভারতে শিল্প বাণিজ্যের কোন বিকাশ ঘটেনি, যা রেনেসাঁসের ফলে হয়েছিল। এমনকি এর ধারক এবং বাহকেরা ছিলেন সবাই ব্রিটিশ কাঠামোয় লালিত। এর স্রষ্টারা ব্রিটিশ শাসনকে উপনিবেশতার বদলে প্রগতির সমর্থক মনে করতেন। এই শহরকেন্দ্রিক নবজাগরণের সাথে গ্রামাঞ্চলের কৃষক সমাজের কোনো যোগাযোগ ছিল না।

এটি ছিল মূলত উচুঁ স্তরেরে হিন্দু সমাজের আন্দোলন; বাংলার মুসলিম সমাজের সাথে এর কোনো সম্পৃক্ততা ছিল না এবং এর ফলেই মাথা তুলে দাড়িয়েছিল হিন্দু জাতীয়তাবাদ, যা বাংলার মুসলমানদের দূরে সরিয়ে দেয়। এ নবজাগরণে শোষণের উৎস বা এর পরিণতি সম্পর্কে ম্পষ্ট কোনো ধারণা ছিল না। অনেক কৃষক আন্দোলন বা গণআন্দোলন এর সমর্থন লাভ করেনি। তিতুমীরের বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ তাদের সমর্থন পায়নি।

 

বাংলায় নবজাগরণ নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment