বাংলাদেশের তাঁত শিল্পের বিকাশ ও বিবর্তন সূচিপত্র, “বাংলাদেশের তাঁত শিল্পের বিকাশ ও বিবর্তন: প্রেক্ষিত বৃহত্তর ঢাকা” শীর্ষক বর্তমান পিএইচডি অভিসন্দর্ভটি কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের ফসল। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমার নৈতিক দায়িত্ব। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিএইচডি গবেষণার প্রথম তত্ত্বাবধায়ক প্রফেসর ড. কে. এম. মোহসীন স্যার এর প্রতি, যিনি আমাকে তাঁর অধীনে গবেষক হিসেবে গ্রহণ করে অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে এ কাজে আমাকে পরামর্শ ও উৎসাহ যুগিয়েছেন এবং নিজ উদ্যোগে বেশ কিছু পুস্তক ও গবেষণা প্রবন্ধ সংগ্রহে সহায়তা করেছেন।
প্রফেসর ড. কে. এম. মোহসীন স্যারের অবসরজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সানিয়া সিতারা আমার গবেষণাকর্মের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করে আমাকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। কলা অনুষদের ডীন আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্যারের পরামর্শ ও আন্তরিক সহযোগিতা ছিলো অভূতপূর্ব।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সকল সম্মানিত শিক্ষক, গবেষক এবং বিভাগের গবেষকগণের প্রতি যারা আমাকে গবেষণাকালীন সময়ে মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল, প্রফেসর ড. শরীফউদ্দীন আহমেদ, প্রফেসর ড. আশা ইসলাম নাঈম, প্রফেসর ড. শরীফ উল্লাহ ভূঁইয়া, প্রফেসর ড. প্রদীপ চান দুগার, ড. আশফাক হোসেন দীপু, জনাব এম. এ কাউসার, বিভাগের প্রাক্তন শিক্ষক মরহুম গোলাম সাকলায়েন সাকী আমাকে গবেষণার কাজে বিভিন্ন পর্যায়ে পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করেছিলেন তাঁদের কাছে আমার অশেষ ক্ষণ।
কৃতজ্ঞতা জানাই ইতিহাস বিভাগের বর্তমান চেয়ারম্যান অমায়িক ব্যক্তিত্ব প্রফেসর ড. নুরুল হুদা আবুল মনসুর স্যারের প্রতি। গবেষণাকর্মটি উৎসাহের সাথে চালিয়ে যাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে দু’বছরের জন্য একটি গবেষণা বৃত্তি প্রদান করে আমাকে সম্মানিত করেছেন। এজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
বাংলাদেশের তাঁত শিল্পের বিকাশ ও বিবর্তন সূচিপত্র

প্রথম অধ্যায়: বাংলার তাঁতশিল্পের বিকাশঃ প্রাচীনকাল থেকে ১৯৭১ পর্যন্ত
দ্বিতীয় অধ্যায়: স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের তাঁত শিল্পের বিকাশ
তৃতীয় অধ্যায়: তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ
চতুর্থ অধ্যায়: তাঁতশিল্পের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও বাণিজ্য
পঞ্চম অধ্যায়: তাঁত শিল্প সম্পৃক্ত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
ষষ্ঠ অধ্যায় : লোকগাঁথা প্রবাদ-প্রবচন, গান, লেখনীতে তাঁতশিল্প

