রূপকল্প (ভিশন) অনুযায়ী কতিপয় লক্ষ্যমাত্রা

আমাদের আজকের আলোচনা বিষয় –রূপকল্প (ভিশন) অনুযায়ী কতিপয় লক্ষ্যমাত্রা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

রূপকল্প (ভিশন) অনুযায়ী কতিপয় লক্ষ্যমাত্রা

 

রূপকল্প (ভিশন) অনুযায়ী কতিপয় লক্ষ্যমাত্রা

 

  • ২০১০ সালের মধ্যে প্রাথমিক স্তরে নিট ভর্তির হার হবে ১০০ শতাংশ।
  • ২০১১ সালের মধ্যে দেশের সকল মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা হবে।
  • ২০১২ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে।
  • ২০১৩ সালের মধ্যে প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনা হবে।
  • ২০১৩ সালে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৮ শতাংশ। ২০১৭ সালে এই হার ১০ শতাংশে উন্নীত করেঅব্যাহত রাখা হবে।
  • ২০১৩ সালে বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ হবে ৭ হাজার মেগাওয়াট এবং ২০১৫ সালে ৮ হাজার মেগাওয়াট ২০২১ সাল নাগাদ দেশের বিদ্যুৎ চাহিদা ২০ হাজার মেগাওয়াট ধরে নিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
  • ২০১৩ সালে পর্যায়ক্রমে স্নাতক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে।
  • ২০১৪ সালে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।
  • ২০১৫ সালের মধ্যে সকল মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।
  • ২০২১ সালে জাতীয় আয়ের বর্তমান হিস্যা কৃষিতে ২২, শিল্পে ২৮ ও সেবাতে ৫০ শতাংশের পরিবর্তে হবে যথাক্রমে ১৫, ৪০ এবং ৪৫ শতাংশ।

 

  • ২০২১ সালে বেকারত্বের হার বর্তমান ৪০ থেকে ১৫ শতাংশে নেমে আসবে।
  • ২০২১ সালে কৃষি খাতে শ্রমশক্তি ৪৮ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৩০ শতাংশে।
  • ২০২১ সালে শিল্পে শ্রমশক্তি ১৬ থেকে ২৫ শতাংশে এবং সেবা খাতে ৩৬ থেকে ৪৫ শতাংশে উন্নীত হবে।
  • ২০২১ সাল নাগাদ বর্তমান দারিদ্র্যের হার ৪৫ থেকে ১৫ শতাংশে নামবে।
  • ২০২১ সালে তথ্য-প্রযুক্তিতে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করবে।
  • ২০২১ সালের মধ্যে দেশের ৮৫ শতাংশ নাগরিকের মানসম্পন্ন পুষ্টি চাহিদা পূরণ নিশ্চিত হবে।
  • ২০২১ সালের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতিদিন ন্যূনতম ২১২২ কিলো ক্যালোরির ঊর্ধ্বে খাদ্য নিশ্চিত করা হবে।
  • ২০২১ সালের মধ্যে সকল প্রকার সংক্রামক ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা হবে।
  • ২০২১ সালে গড় আয়ুষ্কাল ৭০-এর কোঠায় উন্নীত করা হবে।

 

রূপকল্প (ভিশন) অনুযায়ী কতিপয় লক্ষ্যমাত্রা

 

  • ২০২১ সালে শিশুমৃত্যুর হার বর্তমান হাজারে ৫৪ থেকে কমিয়ে ১৫ করা হবে। ২০২১ সালে মাতৃমৃত্যুর হার ৩.৮ থেকে কমে হবে ১.৫ শতাংশ।
  • ২০২১ সালে প্রজনন নিয়ন্ত্রণ ব্যবহারের হার ৮০ শতাংশে উন্নীত করা হবে ।

Leave a Comment