আমাদের আজকের আলোচনা বিষয় –জনাব হকের উপর অনাস্থা। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
জনাব হকের উপর অনাস্থা
![জনাব হকের উপর অনাস্থা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 জনাব হকের উপর অনাস্থা](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ02.jpeg)
ভাই সব! জনাব হকের পর পর এতগুলি অপকর্মের পর একুশ দফা ওয়াদা খেলাফ করার পর ও মুসিলম লীগের সঙ্গে গোপন আঁতাত করার পর এবং বার বার অনুরোধ করা সত্ত্বেও যুক্তফ্রন্ট পার্লামেন্টারী পার্টির সভা আহ্বান না করায় যুক্তফ্রন্ট পার্লামেন্টারী পার্টির বহু সদস্য উক্ত পার্টির সভা আহ্বানের জন্য রিকুইজিশান দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। জনাব হক এই খবর পেয়ে তাড়াতাড়ি যুক্তফ্রন্ট পার্লামেন্টারী পার্টির এক সভা আহ্বান করেন।
উক্ত সভায় আলোচিত হওয়ার জন্য আপনাদের সাধারণ সম্পাদক জনাব হকের প্রতি অনাস্থা প্রস্তাবের এক নোটিশ দেন। আপনাদের ওয়ার্কিং কমিটি এই অনাস্থা প্রস্তাবকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ দলভূক্ত প্রত্যেকটি পরিষদ সদস্যকে এই অনাস্থা প্রস্তাব সমর্থন করার জন্য আদেশ জারী করে এবং অন্যান্য দলভূক্ত পরিষদ সদস্যদের প্রতিও উক্ত মর্মে এক আবেদন জানায়।
জনাব হকের মুসিবতের খবর পেয়ে তার গুপ্ত আঁতাতের নূতন বন্ধু পাকিস্তান মুসলিন লীগের সভাপতি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মিঃ আলী হককে রক্ষা করবার জন্য পূর্ববাংলায় আগমণ করেন। পার্লামেন্টারী পার্টির সভার নির্দিষ্ট দিনে অনাস্থা প্রস্তাব আলোচিত হয় ও গৃহীত হয়। জনাব হকের স্থলে আপনাদের সহ সভাপতি জনাব আতাউর রহমান খান নেতা নির্বাচিত হন।
কিন্তু মিঃ মোহাম্মদ আলী বহু পরিষদ সদস্যকে গোপণে ডেকে এই লোভ দেখান যে যদি তারা জনাব হককে সমর্থন করেন তবে পূর্ব বাংলায় পুনরায় পার্লামেন্টারী সরকার কায়েম করা হবে নচেৎ ৯২-ক ধারা বলবৎ থাকবে। সঙ্গে সঙ্গে জনাব হক ও তার সাঙ্গ পাঙ্গরা অনেককে মন্ত্রী ও ডেপুটি মন্ত্রীর লোভ দেখাতে থাকেন ফলে অনেক ‘পরিষদ সদস্য সভায় অনাস্থা প্রস্তাব সমর্থন করা সত্ত্বেও জনাব হকের প্রতি সমর্থন জ্ঞাপন করে বিবৃতি দেন।
![জনাব হকের উপর অনাস্থা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 জনাব হকের উপর অনাস্থা](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/বাংলাদেশ-কৃষক-শ্রমিক-আওয়ামী-লীগের-কেন্দ্রীয়-কমিটি.png)
বড়ই দুঃখের বিষয় আমাদের আওয়ামী লীগ দলভুক্ত একশত উনত্রিশ জন পরিষদ সদস্যের মধ্যে পচানব্বই জন বাদে বাকী সমস্তই জনাব হক ও মিঃ আলীর ভাওতায় জনাব হককে সমর্থন জ্ঞাপন করেন । কয়েক ব্যক্তি বিশিষ্ট ভূমিকায় অংশ গ্রহণ করেন। কাজেই আপনাদের ওয়ার্কিং কমিটি এ-সব কুচক্রীদেরকে ওয়ার্কিং কমিটির নির্দেশ নামার বিরুদ্ধাচরণের জন্য প্রতিষ্ঠান হতে বহিস্কার করতে বাধ্য হয় এবং আওয়ামী লীগ পরিষদ সদস্যদিগকে আইন পরিষদে বিরোধী দলে আসন গ্রহণ করিতে নির্দেশ দেন কারণ লীগ বিরোধী যুক্তফ্রন্ট লীগের অনুকূল যুক্তফ্রন্টে ইতিমধ্যেই পরিণত হয়েছিল।
![জনাব হকের উপর অনাস্থা [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 জনাব হকের উপর অনাস্থা](https://bn.historygoln.com/wp-content/uploads/2024/09/জনাব-হকের-উপর-অনাস্থা.jpg)