আমাদের আজকের আলোচনা বিষয় –দলীয় কাউন্সিল। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
দলীয় কাউন্সিল

দ্বাদশ ধারা
(১) কাউন্সিল নিম্নবর্ণিত প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত হইবে ঃ
(ক) কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, (খ) কেন্দ্রীয় কমিটির সকল সদস্য,
(গ) কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত কোটা অনুসারে জেলা-কমিটির প্রতিনিধিবৃন্দ,
(ঘ) কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত কোটা অনুসারে অঙ্গ-সংগঠনগুলির প্রতিনিধিবৃন্দ,
(ঙ) কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত কোটা অনুসারে ষোড়শ (২) (খ) ধারায় বর্ণিত প্রাথমিক কমিটিসমূহের প্রতিনিধিবৃন্দ এবং
(চ) চেয়ারম্যান কর্তৃক মনোনীত অনূর্ধ্ব পঞ্চাশজন দলীয় পূর্ণ সদস্য।কাউন্সিলের সদস্যদের কাউন্সিলার বলা হইবে এবং তাঁহারা পাঁচ বৎসর মেয়াদের জন্য বহাল থাকিবেন। (২) কাউন্সিলের আকার এবং বিভিন্ন জেলা-কমিটি, অঙ্গ-সংগঠন ও সংস্থা ইত্যাদি হইতে দলীয় কাউন্সিলে প্রতিনিধিত্ব সম্পর্কে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করিবে। তবে কোন অঙ্গ-সংগঠন জেলা-কমিটি এবং প্রাথমিক কমিটি শুধুমাত্র পূর্ণ সদস্যদের মধ্য হইতে দলীয় কাউন্সিলার নির্বাচন করিবে।
(৩) কাউন্সিল ইহার মেয়াদকালে অন্ততঃ দুইটি অধিবেশনে মিলিত হইবে। চেয়ারম্যান যে কোন সময়ে কাউন্সিলের বিশেষ অধিবেশন আহ্বান করিতে পারিবেন ।
(৪) কাউন্সিলের দায়িত্ব ও অধিকারঃ
(ক) দলের মূলনীতি, কার্যক্রম, কর্মপন্থা ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দলীয় কাউন্সিলের উপর ন্যস্ত থাকিবে।
(খ) প্রয়োজনবোধ কাউন্সিল দলের কর্মসূচী ও গঠনতন্ত্র সংশোধন করিতে পারিবে।
(গ) কাউন্সিল কার্যনির্বাহী কমিটি কর্তৃক উপস্থাপিত রাজনৈতিক, সাংগঠনিক এবং অন্যান্য রিপোর্ট, প্রস্তাব প্রভৃতির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করিবে। কাউন্সিলের অধিবেশনে যে রাজনৈতিক ও সাংগঠনিক মূল দলিল কার্যনির্বাহী কমিটি উপস্থাপন করিবে উহা কাউন্সিল অধিবেশনের অন্ততঃ দুই মাস পূর্বে সমগ্র দলের মধ্যে প্রচার করিতে হইবে। এই সম্পর্কে দলের প্রতিটি স্তরে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হইবে।
(ঘ) কার্যনির্বাহী কমিটি উহার কার্যাবলীর একটি রিপোর্ট কাউন্সিল অধিবেশনে উপস্থাপন করিবে।

(ঙ) প্রতি পাঁচ বৎসর অন্তর কাউন্সিল কর্তৃক দলের কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত হইবেন। কেন্দ্রীয় কমিটির এক-তৃতীয়াংশ সদস্য চেয়ারম্যান কর্তৃক মনোনীত হইবেন। কেন্দ্রীয় কমিটি নির্বাচনের পূর্বে উহার মোট সদস্য সংখ্যা কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করিবে।
