আমাদের আজকের আলোচনা বিষয় –বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক
![বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 2 বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/ভাষা-আন্দোলন-1.jpg)
পাকিস্তানের সর্ব অঞ্চলে মাতৃভাষাকে সর্বোচ্চ শিক্ষার মাধ্যমরূপে গ্রহণ করিতে হইবে। পূর্ব পাকিস্তানে শিক্ষার সর্ব স্তরে বাংলা ভাষাকে যত শীঘ্র সম্ভব শিক্ষার মাধ্যম হিসাবে প্রচলন করিতে হইবে এবং পাকিস্তানের সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠানে এবং ব্যবসা-বাণিজ্য ও ব্যবহারিক জীবনে বাংলা ভাষার ব্যাপক প্রসারের চেষ্টা করিতে হইবে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার উন্নতি ও বিকাশের জন্য কার্য্যকরী উৎসাহ প্রদান করিতে হইবে এবং সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করিতে হইবে।
মোহাজের সমস্যা
বাস্তুহারা মোহাজেরদের স্থায়ী পুনর্বাসন ও কর্মসংস্থানের সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ করিতে হইবে। যথাশীঘ্র সম্ভব মোহাজের ও স্থানীয়ের প্রভেদ বিদূরীত হইয়া যাহাতে দেশের সর্ব ব্যাপারে উভয়ে একাত্মবোধে উদ্বুদ্ধ হইতে পারে এমন পরিবেশ সৃষ্টির ব্যবস্থা অবলম্বন করিতে হইবে।
বৈদেশিক সম্পর্ক
‘সকল রাষ্ট্রের জন্য বন্ধুত্ব, বিদ্বেষ কাহারও প্রতি নয়’- আওয়ামী লীগ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই নীতিতে বিশ্বাসী। বিশ্বে শান্তি স্থাপনের বিভিন্ন প্রচেষ্টায় আওয়ামী লীগ সর্বপ্রকার সহযোগিতা প্রদান করিবে। আওয়ামী লীগ জাতিসংঘ সনদের পূর্ণ সমর্থক এবং এই প্রতিষ্ঠানকে সর্ব প্রকার সাহায্য ও সহযোগিতা দান করিবে।
![বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 3 বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক](https://bn.historygoln.com/wp-content/uploads/2015/01/আওয়ামী-লীগের-শাসনামল-3.jpg)
আওয়ামী লীগ স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক নীতি এবং শান্তিপূর্ণ সহ-অবস্থান নীতিতে বিশ্বাস করে। সর্ব প্রকার সম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং একনায়কত্বমূলক শাসনের বিরুদ্ধে বিশ্বের সকল মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতি আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থন থাকিবে।
![বাংলা ভাষা ও সাহিত্য,মোহাজের সমস্য,বৈদেশিক সম্পর্ক [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ] 1 আওয়ামী লীগের সূচনা](https://bn.historygoln.com/wp-content/uploads/2007/01/আওয়ামী-লীগ01.jpg)